somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ুন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী

১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ুন আহমেদের বই সর্বপ্রথম পড়ি ক্লাস সেভেনে থাকতে। সহজ সরল প্রাঞ্জল ভাষায় মনের ভাব প্রকাশ করা। এক নিমেষেই বইটা শেষ করে ফেলতাম। এখনো উনার প্রায় সব বই আমার সংগ্রহে আছে। আগে হার্ড কপি আর এখন পিডিএফ। পড়া হয়না আগের মত। কিন্তু এখনো যদি নিয়ে বসি, শেষ না করে উঠতে পারিনা। অনেকে সমালোচনা করবেন, উনার লেখায় গভীরতা নেই। আপনাদের সাথে একমত। কিন্তু বাংলাদেশের প্রকাশনা শিল্পকে আজ এই অবস্থায় নিয়ে আসার কৃতিত্ব কিন্তু উনারই।

প্রায় সব বইতেই দেখতাম নায়ক না হয় নায়িকা মারা যায়, অথবা তাদের মিলন হয়না। মনটা খুব খারাপ লাগতো। কেন সবসময় এরকমই হবে? সামান্য কয়েকটা বই আছে সেগুলো তে মিলনাত্নক পরিসমাপ্তি টেনেছেন লেখক। সেই বইগুলো আমার খুব ই প্রিয়। বহুব্রীহি, অপেক্ষা এখনো বারবার পড়তে ইচ্ছে করে। হিমু, মিসির আলি, শুভ্র সিরিজের সবগুলো বই ই অসাধারন।




মন ছুয়ে গিয়েছিলো যে বইগুলো তার মধ্যে এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই, অয়োময়, শ্রাবন মেঘের দিন, রুমালী, পেন্সিলে আকা পরি, রুপার পালঙ্ক অন্যতম। সবথেকে হৃদয়স্পর্শী আমার কাছে মনে হয় মেঘ বলেছে যাবো যাবো বইটা। আমার মনে আছে বইটা প্রথমবার পড়ার পর অনেকক্ষন আমার মনটা খারাপ ছিলো। শেষের দিকের বইগুলো অবশ্য ততটা ভালো লাগেনি।

ব্যক্তি হুমায়ুন আহমেদ নিয়ে তেমন কিছু বলার নেই। গুলতেকিন আহমেক কে তালাক বা শাওন কে বিয়ে করা সবই তার নিজস্ব ব্যাপার। অনেকের মত আমিও তার দ্বিতীয় বিবাহ কে সাপোর্ট করতে পারিনি। এখনো মনে হয় হুমায়ুন শাওন কে বিয়ে করে মস্ত বড় ভুল করেছিলেন। যে গুলতেকিন তাকে তার দুঃসময়ে পাশে ছিলেন, তারকাখ্যাতি পাওয়ার পর তাকে ছেড়ে দেয়াটা অন্যায় বলে আমি মনে করি।

যাই হোক, প্রথম মৃত্যুবার্ষিকীতে আমার প্রিয় লেখক কে শ্রদ্ধা জানাই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×