somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রকাশিত পুষে রাখা গল্প।

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপ্রকাশিত পুষে রাখা গল্প।
________________________
নিয়াজ, চল চার্চে যাই।
কেন চার্চে কেন যাবি, তুই না হিন্দু ! মন্দিরে যা...।
কই গায়ে লেখা আছে নাকি? তা তুইতো মুসলিম, তাই মাঝামাঝি যাবো। খুবতো বলিস আমি তোর অর্ধেক!

সান্তাক্রুজ বাসিলিকায় বিকেল পাঁচটার পরে এমনিতেই দর্শনার্থীদের প্রবেশ নিষেধ, এসময়টা প্রার্থনার সময় কিন্তু আজ একটু আগেভাগেই গেট আটকে দিলো। আজকে বিয়ের প্রোগ্রাম রয়েছে, বিয়েটা অবশ্য প্রার্থনার পরে কিন্তু আগে থেকেই আটকে দিলো। নিয়াজ খোজ নেবার পরেও তিথি মিথ্যা বলেই ঢুকবে বলে পন করে বসে, কি আর করার ! তিথির কোন জিদই নিয়াজের কাছে কোনদিন টেকেনি, জিদ নিয়ে কথা বলতে গেলে ওর একটাই কথা, বিয়ের আগে আমাকে একটু সহ্য কর। দেখেনিস বিয়ের পরে আমি লক্ষ্মী বউ হয়ে যাবো।

ওরা প্রেয়ার হলের সামনের দিকের তৃতীয় বেন্সে গিয়ে বসে, নিয়মিত প্রার্থনাকারীরা সামনের দিকেই বসে। এখানে প্রথমে মালায়ালাম ভাষায় প্রার্থনা করা হয়, নিয়াজ একাগ্রতায় বক্তব্য শোনে। তিথি খোচা দিয়ে বলে,
"কি বলে কিছু বুঝিস?"
নিয়াজ চুপ থেকে শুনেই যায়, প্রায় বিশ মিনিটের স্পীচের পরে এবার ইংরেজীতে বক্তব্য শুরু হলে তিথি মাথায় কাপড় টেনে নেয়, এই প্রথমবার মেয়েটা মাথায় কাপড় দিয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরেও ও কখনো মাথায় কাপড় দিয়ে ঢুকত না, ওর কাছে ধর্মটা সুধু সামাজিকতা। বন্ধুরা নিয়াজের কথা জিজ্ঞেস করলে ওর বরাবরই উত্তর, আমি একজন মানুষ বিয়ে করব কোন ধর্ম না। তিথি সাধারণত আধুনিক পোশাক পরলেও আজকে থ্রীপিস পরা, সাদা ওড়না মাথায় তিথিকে অস্থির শুন্দর লাগে।
ফাদারের স্পিস শেষ হয়, পুরো হলরুমে পিনপতন নীরবতা ভর করে, দক্ষিণে যীশু খ্রিস্টের ক্রসের নিচে ফাদার চোখ বন্ধ করা। তিথি নিয়াজের হাত ধক্ত করে ধরে বসে, পাঁচ আঙ্গুলে শেলাই করে নেয় আঙ্গুলের ফাদ। নাকের কোনে ঘামবিন্দু ঘন হয়ে নথ বেয়ে পড়ে, নিয়াজের খুব ইচ্ছে করে তিথির ঘর্মাক্ত নাসিকায় ভালোবাসার চুমু আঁকতে, কিন্তু যায়াটাতো আসলেই অন্য রকম। ফাদার চোখ খুলে অবাক বিস্ময়ে তাকায়। হ্যা ঠিক তাই, তিথির দিকে। কি যেন বলে, কিন্তু মালায়ালাম ভাষাতো জানা নেই। একজন সিস্টার এসে বলল,
"প্লিজ কাম উইত মি"

তিথি ভয়ে জবথব, মিথ্যা পরিচয় দিয়ে এসে ধরা পড়ে গেলে যেমন ভয় ঠিক তেমন ! নিয়াজ ইশারা করলে এগিয়ে চলে, ফাদারের সামনে দাঁড়ানো তিথি। স্পিকার ছাড়া মালায়ালাম ও ইংরেজি মিশিয়ে কি সব কথা বলা হচ্ছে ঠিক বুঝতে পারে না নিয়াজ। তিথি মাথা নিচু করে থাকে, হলের পিনপতন নীরবতায় সবাই একাগ্র চিত্তে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে ফাদার মৃদু হাসে, তিথি ফিরে এসে কলামের ফাকা যায়গায় দাঁড়ানো নিয়াজের বুকে মাথা রাখে। আমন্ত্রিত অতিথিদের সাথেই বিয়ের অনুষ্ঠান শেষে বের হবার সময় নিয়াজের কনুইয়ের ভিতর দিয়ে জাপটে ধরে তিথি বলে,
"আমরা এখানেই বিয়ে করবো, ঠিক আছে ?"
নিয়াজ চুপ করে থাকে।

চার্চে ফাদার তিথিকে কি বলেছিলো নিয়াজের জানা হয়নি কোনদিনই। তবে গেট থেকে বের হবার সময় ভিজিটিং বইয়ে তিথি লিখে ছিলো,
"I will never ever forget this prettiest moment of my life... "
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×