somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরকীয়া

১০ ই আগস্ট, ২০১০ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক.

শাড়িতে তোমাকে দারুণ
কাটা কাটা ভ্রমে
কিছুটা মাতাল, ছন্দপতন।

চুড়ির ছন্দে অগোছালো বৈশাখ
কপালের টিপে বোতলবন্দি জীনের মতো
হা-হুতাশ করে।

আমার ভেতরে সনাতন প্রেম
উসকানি দিয়েছে পরকীয়ায়
যেন কালবৈশাখ !
দমকা হাওয়াসহ মেঘ নিয়ে ফিরে যাবে
শাড়ির লাল পাড়ে।

দুই.

যদিও লজ্জায় লাল
আকাশের মতো বিশাল
অগ্নিগিরি হয়ে
লাভায় ভরে দিয়েছে পলিথিন ব্যাগ।

গৃহকন্যা স্ট্রেইট চুলে পিঠ ঢেকে হাঁটে

ই-মেইলে মুগ্ধ চোখ আটকে আছে আঙুলে...

লাল লজ্জার আবরণে
সত্য গুমোট সকাল।

তিন.

রোদে নামে আরো কিছু বিজ্ঞাপন!
ঝলমলে শহরে ফ্যাশনের চমকিত দিন,
গৃহান্তরে
অন্য কোথাও প্রেম, নিবিড় পরকীয়ায়
জলজ্যান্ত ছারপোকা হয়ে
দেখো ক্যামন রক্তপায়ী হয়ে উঠেছি আমি।

`একটু কালো, দীর্ঘাঙ্গিনী'
লম্বা চুলের ছায়ায় কিছুটা অহম!
পেখম তুলে নাচে।
নিবিড় পরকীয়ায়!

চার.

কিভাবে বলবো কথাটা?
তোমাকে চিনি বছর দুই, প্রথম দেখায় ধাক্কা খেয়েছি
সাদামাটা কাউকে দেখে। জানোই তো, কেন বলতে পারিনি।

...সাহস হয়নি এভাবে চিঠি লেখার। তাই ভুয়া আইডি দিয়া ঢুকলাম।

তুমি কি খুবই মাইন্ড করবে, যদি বলি
আমি এক অবৈধ প্রেমে পড়ে গেছি।
ভীষণ অপরাধ।

ভালোবাসি। তোমার শরীর,
মানবিক আচরণ আর যতো গোপনীয়তা!

বলিনি কাউকে, বউকেও না।
কীভাবে বলবো কথাটা?
এভাবেই ভুয়া আইডিতে,
ধরা না পড়ে যদি সম্মান বাঁচে, সংসার
আর যতো নেটওয়ার্কে ঠাসা আয়োজন।

আমার ভেতরেই জমে থাক কড়া পরকীয়া
অপরাধমুক্ত অবদমনে।

পাঁচ.

(আ জার্নি বাই ট্রেন!)

ট্রেনটি যখন স্টেশনে পৌঁছালো
তুমি জেনে গেলে---
আমি অস্পৃশ্য কোনো পুরুষ,
খেলো হয়ে তোমার পাশে-আশে
ঘুরঘুর! স্খলনে পড়ে গেছি ডাস্টবিনে।

ততোক্ষণে ওই দূরে এক বিন্দুতে মিশে গেছে ব্রডগেজ!
খেলনা ট্রেনে উঠে পড়েছো তুমি। শিশুপার্কে
অশান্ত হয়ে উঠছে চুল, চোখ আর আঙুল।

বড় হয়ে উঠছো তুমিও, উত্তেজনায়
যারে তারে মুরগী বানাও। রেল দুর্ঘটনায়
ক্ষত নিয়ে ঘুরে দাড়াই আমি।
রেলযাত্রার গল্পে তোমাকে বলাই হয়নি,
আমি পরকীয়ায় ডুবে আছি।

ছয়.

এবার পূর্বাভাসের জ্বরে বেশ কঠিন রোগের লক্ষণ।
জ্বর আসবে বলে তুমি এসেছিলে
প‌্যারাসিটামলে, প্রেম-প্রোপোজাল হয়ে
দারুণ খরায়।

`জলবায়ু পরিবর্তন' উঠে পড়েছে
দাম্পত্যের ভাঙাচোরা খাটে।
এ দেখি বিশ্বায়নের ছোট বোন,
অবাধ্য শালিকা আমার!

শলাকায় রাত-ফুটো আলো নিয়ে
যে হায় দরজায় টোকা দেয়
মনের বিছানায় তখন অন্য কেউ?

বাঘ আর হরিণের সনাতন গল্পে মেতে
বিছানার চাদর বদলে কিছুটা নতুন
আদিরস।
জ্বরের প্রলাপে ছোট বোন,
বড় বোন দারুণ ব্যস্ত, উত্তেজনায়।

http://www.samowiki.com/details.php?id=74
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×