somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিবিয়া জীবন: ৬

১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিথ হয়ে যাওয়া রোমান সাম্রাজ্য বা হালআমলের ইতালি; ইউরোপীয়দের রক্তে যে উপনিবেশবাদ ছড়িয়ে-ছিটিয়ে তা মুসরাতা দেখলেই বোঝা যায়। আজ পশ্চিমা মিডিয়া যাকে মিসরাতা বলছে, স্থানীয়রা তাকে মুসরাতাই বলে। ছিমছাম শহরটিই লিবিয়ার বাণিজ্যিক রাজধানী। এমন একটা অদ্ভুত সময়ে আমার ওই শহরে বেড়ে ওঠা, যখন মোড়ে মোড়ে ইতালিয়ানদের গির্জার চূড়া বদলে মিনার করা হচ্ছে-- ধর্মান্তরিত হচ্ছে উপসনালয়। আধুনিকতার ছোঁয়ায় কেবল লাগছে শহরটিতে। কৃত্রিম ঝর্নায় যেখানে সেখানে গজিয়ে উঠছে পার্ক। সবুজায়নের আগ্রাসনে মরুভূমি, অদ্ভুত সব দৃশ্য। মাইলের পর মাইল ভূমধ্যসাগরীয় ফলের আবাদ। এখানে যেমন গরুর দাপট, ওখানে তেমন উট আর ঘোড়ার দৌরাত্ম। ভূমধ্যসাগর দেখেই সমুদ্রের বিশালতায় মুগ্ধ আমি তখনো জানতাম না, হতভাগা সাগরটার চারদিকই ঘিরে আছে স্থল।
ইতালিয়ানদের তাড়িয়ে স্বাধীনতা এনেছিল লিবিয়া, আমরা যেমন তাড়িয়েছি ব্রিটিশদের। তবে এখনো যেভাবে আমাদের রাষ্ট্রীয় অস্থিমজ্জায় ব্রিটিশ শাসন, সেখানে পুরো বিপরীত!
মরুভূমির সিংহ ওমর মুক্তারের দেশ বলে কথা, সবুজ বিপ্লবের ছোঁয়ায় তা আমুল বদলে গেলো সেখানে। আর শৈশবে আমার সবচেয়ে প্রিয় সেই টেলিভিশনে প্রায়ই দেখতাম ওমর মুক্তারের সিনেমাটি। শিখেছি স্বাধীনতার জন্য জীবন দিতে হয়, উপনিবেশের শোষণমুখী চরিত্র; দেখেছি প্রকাশ্য ফাঁসির দৃশ্যও। অন্তত বাংলা সিনেমা দেখার আগপর্যন্ত আমার ধারণা ছিল, ফাঁসিটা দিনে-দুপুরেই হয়। অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে, নিঃশ্বাস ফেলে। আর একটা টুলের ওপর দন্ডিতকে দাঁড় করা হয়। টুলটা ফেলে দিলে দড়িতে ঝুলানো রুই-কাতলার মতো কাতরাতে থাকে দেশপ্রেমিক আসামী, করুণ মৃত‌্যু হয় তার। যেমন হয়েছিল ওমর মুক্তারের। সিনেমা দেখার ফাঁকে ফাঁকে বাবা শেখাতেন-- এটা হচ্ছে ওমর মুক্তার বাহিনীর কাউন্টার অ্যাটাক, আর ওইটা ছিল এ্যাম্বুশ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×