somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজের সমাবেশ

১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাকের সমাবেশ
সাইফুল ইসলাম সাকিব
কাকগুলো আজ সকাল থেকে চিল্লাচিল্লি শুরু করেছে। থামছেই না। ওদের ডাকাডাকিতে কান ফাঁটার জোগার হয়েছে আশেপাশের লোকদের। রাজ্যের কাক এসে জমা হয়েছে যেন আলেয়া বেগমের বাড়ির সামনে ছোট উঠানে। ওদের যেন আজ সমাবেশ আছে । তাই কাউকেই এর আশপাশ দিয়ে যেতে দিচ্ছেনা। যে কেউ রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে তো কাক এসে তার মাথায় বা ঘাড়ে আঁচড় বসিয়ে দিচ্ছে নখ দিয়ে। এই অবস্থা দেখে কেউ বাহিরে বের হবার সাহস পাচ্ছেনা। উঠানের অদূরে এক পুকুরে একটি মেয়ে হাড়িপাতিল ধুতে এসেছিল, ওমনি এক কাক এসে দিল তার মাথায় আঁচড় বসিয়ে। বেচারি ভয়ে পুকুরে লাফিয়ে পড়ল। মেয়েটি বুঝতে পারেনি যে কাক তাকে এভাবে হামলা করবে।
এদিকে বাড়ির পুরুষেরা বাহিরে বের হতে না পেরে অধৈর্য্য হয়ে উঠছে। এভাবে যদি ঘরে বসে থাকতে হয় তাহলে চলবে কিভাবে! শেষে অনেকে ছাতি মাথায় আবার কেউ লাঠি ঘুরাতে ঘুরাতে কোনমতে ঐ উঠোনটি পেরোল। আর আশেপাশের মহিলারা লেগে পড়ল কাকের এই সমাবেশের কারণ উদ্ঘাটন করতে। তারা দেখল একটি কাকের বাচ্চা উঠানে আধমরা পড়ে আছে, আর ওটাকে ঘিরেই কাকের এই শোরগোল।
এই অর্ধমৃত কাকের বাচ্চা আর অন্যসব কাকের চেঁচামেচি দেখে আলেয়া বেগমের মনে পড়ে গেল দু’বছর আগের ঈদের কথা। সেবার ঈদের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেতে ফিরছিল তার ছোট ছেলে ইমরান। ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র এবং খুব ধর্মিক। যে কোন রাজনৈতিক কোন্দল থেকে দূরে থাকত। অনেক দলই তাকে নিতে চেয়েছিল কিন্তু পারেনি। বরং তার সংস্পর্শে অনেক খরাপ ছাত্রই ওসব দল-টল ছেড়ে দিয়ে ভালোর পথে আসছিল। আর একারণেই অনেক দলীয় নেতা কর্মীদের চোখের বিষে পরিণত হয়েছিল ইমরান। তারই পরিণামে ঈদের দু’দিন আগে মায়ের জন্য কাপড় আর টিউশনি করে পাওয়া কিছু টাকা নিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসিদের হাতে জনসম্মুখে খুন হয় ইমরান। সেখানে উপস্থিত কেউ তার প্রতিবাদ করেনি। বাড়িতে ফিরেছে ইমরানের লাশ।
আজ আলেয়া ভাবে, হায়রে পৃথিবীর মানুষ! একটা কাকের প্রতি অন্য কাকের যে সহমর্মিতা একজন মানুষের প্রতি অপর মানুষের ততটুকু সহমর্মিতা, সমবেদনা নেই। এখন শতশত মানুষের সামনে একজন মানুষকে খুন করে ফেলা হয় কিন্তু কেউ প্রতিবাদ করেনা।


বেলতলা, আমানতগঞ্জ, বরিশাল
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×