বিবাহ সম্পর্কে দু'টি হাদিস
২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইসলামের দৃষ্টিতে বিবাহ শুধুমাত্র যৌন চাহিদা মেটানোর একটি ব্যবস্থা নয়। বরং এর পশ্চাতে চরিত্র রক্ষা, সুসন্তান লাভ প্রভৃতি মহৎ উদ্দেশ্য সমূহও রয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে বিবাহের প্রতি উৎসাহিত করেছেন। এক হাদীসে বর্ণিত হয়েছে- হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। কেননা বিবাহ চক্ষুকে আনত রাখে এবং লজ্জাস্থানকে রক্ষা করে। আর যে সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে। রোজা হলো তার জন্য খোঁজা স্বরূপ। (বুখারী ও মুসলিম)
রোজা হলো খোঁজা স্বরূপ, এই কথা বলে বুঝানো হয়েছে যে, রোজা দ্বারা প্রবৃত্তি দমন থাকে।
বিবাহের ফজিলত বয়ান করে অন্য এক হাদীসে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যখন বান্দা বিবাহ করল, তার অর্ধেক ঈমান পূর্ণ করল। এখন সে বাকি অর্ধেক সম্পর্কে আল্লাহকে ভয় করবে। (শুয়াবুল ঈমান)
বি. দ্র. আগামীকাল ২৬শে অক্টোবর রোজ শুক্রবার বাদ জুমা আমার শুভ বিবাহ। সবার কাছে দোয়ার দরখাস্ত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন