এটি আমার প্রথম পোষ্ট এই বিষয়ে (পর্ব ১) যেহেতু এখানে আল্লাহ সম্পর্কে আরো লিখার নিয়ত আছে তাই সিরিয়াল অনুযায়ী দিলাম । আল্লাহ বলেন"হে নবী আপনি বলেন, যদি সাগরের সব পানি কালি হয় আমার প্রভুর কথা লেখার জন্যে, তবে সে সাগর ফুরিয়ে যাবে প্রতিপালকের কথা শেষ হবার আগেই । যদি ফের আরেকটি তেমনি সাগর।তবুও"।-কুরআনুল কারীম থেকে। আল্লাহ হলেন তিনি যিনি সব কিছু সূষ্টি করেছেন । 'যিনি আকাশকে উঁচু করে দিয়েছেন আপন অপার ক্ষমতা বলে'।'যিনি বিনা খুঁটিতে সুপ্রতিষ্ঠিত করেছেন আকাশকে।তিনি জমিনকে বিছানা স্বরুপ দিয়েছেন। পাহাড়গুলোকে পুঁতে দিয়েছেন পেরেকের মত। সাত আকাশকে ছাদ বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন "তোমরা বূষ্টির দিকে দেখ আকাশ থেকে কোমল ফোঁটায় যা নেমে আসে মাটির বুকে। যদি ফোঁটাগুলো সুতীক্ষ্ন ধারালো করে দিতেন তাহলে ধ্বংস হতো পৃথিবী: ঘর বাড়ি অট্টালিকার ছাদ ফুটো হতে হতে ভেঙে পরতো। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমস্ত সৃষ্টির মালিক।তাঁর মুঠোয় রয়েছে বিশ্ব ভুবন। তিনি সাগরের পানিকে তৈরি করেন বাষ্পে।হাওয়াকে আদেশ করেন বাষ্পকে শূন্যে ওঠাতে । সেখানে বাষ্পকে আদেশ দেন মেঘ হতে। মেঘকে হুকুম দেন বৃষ্টি হতে। ফিরিশতা তাকে খিঁচতে থাকে ওই মেঘমালা থেকে নেমে আসে বৃষ্টি ।জমিনের দিকে।এদিকে জমিনকে হুকুম দেন 'বুককে চিরে দে'। জমিন চিরে দেয়। বৃষ্টির ফোঁটা আশ্রয় নেয় তার পেটে।তারপর আল্লাহ বীজকে বলেন তোর বুক চিরে ফেল!' বীজ অংকুরিত হয়।কান্ড তৈরী করেন।তাকে বলেন শিকড় তুমি মাটির আরো গভীরে যাও।সে আরও গভীরে যায়। সেখানে তাকে ফের আদেশ দেন মাটি থেকে খাদ্য ও পানি সংগ্রহ করো ,সে তাই করে। এবার উপরে তোমার ডাল পালা ছড়িয়ে দাও।তার পর পাতাকে আদেশ দেন পাতা উপরের দিকে ওঠো ।বাতাসকে বলেন বাতাস তুমি এতো জোরে প্রবাহিত হয়োনা যে পাতা ছিঁড়ে যায় উড়ে যায়।এটা আমার রব একাই করেন। পরবর্তী পোষ্টের জন্য অপেক্ষা করুন ।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।