এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ইংরেজী বিষয়ে শতভাগ পাশের লক্ষ্য নিয়ে বিশেষ কর্মসূচি ” নো ফেইল ইন ইংলিশ” কার্যক্রম চালু হয়েছে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার প্রত্যন্ত জনপদ মইজদীপুর গ্রামে। এ কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে সেনবাগ,বেগমগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশত জন ইংরেজী শিক্ষক ও ৫শত শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে। পররর্তীতে এ কর্মসূচি বৃহত্তর নোয়াখালী এলাকায় স¤প্রসারণ করা হবে।
স্থানীয় জনকল্যানমূলক সংগঠন আসমত-দানু ফাউন্ডেশন ও দেশের কোচিং জগতের অন্যতম প্রতিষ্ঠান সাইফুরস্ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে গতকাল এ কর্মসূচির উদ্বোধন করেন সেটলমেন্ট কোর্টের চেয়ারম্যান ও জেলা জজ মো. ইয়াছিন।
এ উপলক্ষ্যে দু’দিন ব্যাপি সেমিনার এবং প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে ৭টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ৪০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয় এবং ২য় দিন ১শত ৫০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় প্রথম ব্যাচের কার্যক্রম। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন সাইফুরস্ এর প্রশিক্ষক মোজাম্মেল হক মারুফ।
আসমত-দানু ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে মইজদী পুর চেহারিয়া বাজার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যর মাঝে বক্তৃতা করেন প্রকল্প পরিচালক আবদুল হালিম মাস্টার, সাইফুরস্ এর এসএসসি,এসএইচসি ও ডিগ্রি পোগ্রামের সমন্বয়ক শরিফুল ইসলাম, কর্মসূচি সমন্বয়ক আহমদ উল্যাহ্ পারভেজ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তাগণ ইংরেজী ভীতি কাটিয়ে উঠতে এবং পাবলিক পরীক্ষায় সফলতা অর্জনে কার্যকর পাঠদান কৌশল ও শিক্ষার্থীদের আগ্রহ তৈরীতে এ কর্মসুচি দ্রুত ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। উল্লেখ্য, ব্যবসা নয় সামাজিক দায়- এ শ্লোগানকে সামনে নিয়ে আসমত-দানু ফাউন্ডেশন শিক্ষা, কর্মসংস্থান, দারিদ্রবিমোচন, স্বাস্থ্যসহ নানান আয় বর্ধক কর্মসূচিতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে আসছে।
এসএসসি ও এইচএসসি-তে শতভাগ পাশের লক্ষ্য নিয়ে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন
সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।