
আগের দিনে শুনেছি ঘ্রানেই নাকি অর্ধেক ভোজন হয়ে যেত। কিন্তু এখনকার দিনে দেখি এমন করেই সাজানো সব খাবার যেন শো পিস। ছুতেই আমার ভয় লাগে। খেয়ে ফেললে মনে হয় কোনো শো পিসই খেয়ে ফেললাম। তাই দর্শনেই অর্ধ ভোজন হবে কথাটা এখন।

এই দেখো কথাটা কি মিথ্যে বলেছি? এমন করে কাপকেকগুলো যদি ফুলফুল ক্যাকটাস হয়ে বসে থাকে ফুলফুল প্লেটের উপরে। তাহলে কি খাওয়া যায় বলো?


দেখো কত সুন্দর!!!
আচ্ছা যাইহোক সকাল সকাল যদি ঘরে বানানো বা যোগাড় করে রাখা অতি সাধারণ খাদ্যগুলোকেও সাজিয়ে দেই নানা রকম কারিকুরিতে। কেমন হবে সবাই বলো?

এই নাও রঙ্গিন সব্জী আর বাটন মাশরুমে সাজিয়ে দেওয়া সালাদ আর মিশিয়ে দেওয়া বাদাম আ বাংলাদেশি পনিরে মজাদার সালাদ, বাদাম আর পনিরের খানা.....

বাদামগুলো একটু স্টাইলিশ বৌলে রাখা যেতে পারে..... কেউ যেন আমার বৌলটা মানে মিল্কপটটা নিয়ে দোষ ধরতে এসো না। আমি এখান থেকেই বাদামই ঢালবো।

এই দেখো বাসায় বানানো খাঁটি গারলিক চিজ ব্রেড ইয়াম্মী ইয়াম্মী....

এর মধ্যে স্যুপ আছে। আমার প্রিয় ক্রিম অব চিকেন স্যুপ।

বাংলাদেশী পনির যে আমার খুবই প্রিয় তাহা নিশ্চয় সকলেই বুঝে গেছে।

মিষ্টি আমার খুবই প্রিয়। এখানে আছে কুমিল্লার রসমালাই আর পেড়া সন্দেশ।

সাথে ঐ মিল্কপট মার্কা বাটিটাও।

এই যে চা খাবার জন্য আমার প্রিয় কাপটা......
এবার সাজাই দুপুরের খানা

আমি যেমনই মাংসাশী তেমনই সালাদপ্রেমিও। আমার প্রিয় কেশ্যুনাট সালাদ।

এটাও আরেক রকম সালাদ। কি কি আছে কে বলতে পারে!



এই নাও উপর থেকে, পাশ থেকে তলা থেকে আগ পাশ তলার ছবি দিলাম।



এই নাও মাছ ভাজা, সব্জী আর পুরো টেবিল চিত্র।


এই যে আমার পছন্দের লেবুপানি। কত সুন্দর করে সাজিয়েছি দেখেছো!!!



দুপুরের খানার পরেও মিষ্টি খেতে হয় তাইনা???
আচ্ছা এবার আমার সবচাইতে প্রিয় বৈকালিক চা চক্রের ছবি দেই কয়েকখানা। ভূয়া রাজপুত্রভাইয়ার প্রিয় শর্টব্রেড আছে এখানে।






সকাল, দুপুর বিকাল হলো। রাত্রীটাই বা বাদ থাকবে কেনো?? রাতেও সাজাই খানা এবং পিনা রঙ্গিন রঙ্গিন সাজে......


দেখলে তো আগের দিনে ঘ্রানেই অর্ধ ভোজন ছিলো। আর আমি দর্শনেই অর্ধ ভোজন করায় দিলাম....... সবাই আমাকে এখন ধন্যবাদ দাও শিঘ্রী........বিশেষ করে মা হাসান ভাইয়া তো এই পোস্টে আমাকে বিশেষ পুরষ্কার দেবেই দেবে...... তাইনা???
ইহা একটি ইদানিংকালের ব্যস্ত সময়ের কারনগুলির নমুনা পোস্ট........
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২১ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


