somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ গেল ব্লগ গেল বলে একি আজব.....

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় লালনগীতি প্যারোডি :) :) :)


ব্লগ গেল ব্লগ গেল বলে একি আজব প্যানপ্যানা
ব্লগ গেল ব্লগ গেল বলে. একি আজব প্যানপ্যানা
নিজের কাজে নিজে রামপাঁজী
অন্যের বেলায় ভ্যান ভ্যানা
ব্লগ গেল ব্লগ গেল বলে
একি আজব প্যানপ্যানা !!

আসবার কালে শিশু শ্রেনী ছিলে, এসে তুমি আদুভাই হলে,
আসবার কালে শিশু শ্রেনী ছিলে, এসে তুমি আদুভাই হলে,
কি জাত হবা যাবার কালে
কি জাত হবা যাবার কালে
সে কথা ভেবে পাই না !!

ব্লগ গেল ব্লগ গেল বলে
একি আজব প্যানপ্যানা
ব্লগ গেল ব্লগ গেল বলে
একি আজব প্যানপ্যানা!!

গল্পকার,প্রাবন্ধিক, ছড়াকার, কবি, এ ব্লগেতে থাকবে সবই
গল্পকার,প্রাবন্ধিক, ছড়াকার, কবি, এ ব্লগেতে থাকবে সবই
(তবে)গরু ছাগল দেখে হয় না রুচি
গরু ছাগল দেখে হয় না রুচি।
করে একই ভ্যা ভ্যা প্যা প্যা.....

যমে তো তোরেও ছাড়বে না
ব্লগ গেল ব্লগ গেল বলে
একি আজব প্যানপ্যানা
ব্লগ গেল ব্লগ গেল বলে.....

গোপনে যে চামচামির ভাত খায়, তাতে ব্লগের কি ক্ষতি হয়!!
গোপনে যে চামচামির ভাত খায়, তাতে ব্লগের কি ক্ষতি হয়!!
শায়মা বলে ব্লগ কারে কয়
শায়মা বলে ব্লগ কারে কয়
এ ভ্রম তুই ছাগলে বুঝবি না।

গরু যেমন জাবর কাটে, বসে থেকে দিনে রাতে,
গরু যেমন জাবর কাটে, বসে থেকে দিনে রাতে,
ছাগল তেমন ভ্যা ভ্যা করে
একই সূরে ভ্যানভ্যানা.....

শকুনের দোয়ায় মরে না গরু, তোর চিন্তায় যাবে না ব্লগু
ওরে ছাগল মাথা সরু,
ভ্যা ভ্যা ভ্যা ভ্যা ভালো লাগে না!!!

ব্লগ গেল ব্লগ গেল বলে একি আজব প্যানপ্যানা
ব্লগ গেল ব্লগ গেল বলে একি আজব প্যানপ্যানা,
নিজের কাজে নিজে রামপাঁজী
অন্যের বেলায় ভ্যান ভ্যানা
ব্লগ গেল ব্লগ গেল বলে
একি আজব প্যানপ্যানা....


ছুটি চলছে। ছুটির প্রারম্ভে কিছু কাজ জমে থাকায় হিমশিম খাচ্ছিলাম। সেই হিমশিম কাটিয়ে এখন একটু ফুরফুরা ম্যুডে আছি। অনেকদিনের ইচ্ছা ছিলো একটি লালনগীতি প্যারোডি লেখার। শেষমেষ সময় হলো ..... লিখে ফেল্লাম প্রিয় গান, প্রিয় ব্লগ নিয়ে প্যারোডিখানা ....... :) কেমন হলো???

গানটা নিজে গেয়ে দিতে পারলে ভালো হত। গিটার বাঁজিয়ে তুলছি মাত্র। আপাতত রিয়েল গানা খানাই শুনুন সকলে..... :)

তবে গিটারে এখনও ভালো না বাঁজাতে শিখলেও, এক নিমিষেই আমি ছবি এঁকে ফেলতে পারি।:) তাই ছবিটা এঁকে দিলাম।



আর আমাদের ব্লগ দীর্ঘজীবি হোক। লাখো কোটি বছর বাঁচুক এই কামনায়..... :)
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৩৫
৬১টি মন্তব্য ৬১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

×