তুমি বলিলে; আমি শুনিলুম,
মাথা নিচু করিয়া;
সবই স্তব্ধ হয়ে গেল মূহুর্তের তরে;
গন্ডদেশে ছোপ ছোপ রক্ত জমা;
মুখ তুলিয়া চাহিব
এমন ক্ষমতা নাহি,
শরীরে শিহরণ,
কাঁপা হাতখানি নাড়িয়ে সব স্বাভাবিক করবার বৃথা চেষ্টা,
বহুক্ষণ পর মুখ তুলিয়া চাহিলাম তোমার পানে;
দেখিলাম দু’চোখে খুশির ঝিলিক;
তাতে মিথ্যার ছোঁয়া নেই এতটুকুনও;
মিছে সান্তনার বাণীতে একথা বলনি আমায়;
জেনে মন আমার আরও আকুল;
কত কি কহিতে মন চায়;
বলিতে পারি না;
যে বচন শুনিব বলে এত-এতকাল প্রতীক্ষা করিতেছিলুম,
তা দৈবাৎ কর্ণমূলে প্রবেশ করিল;
আর তখনি আমি নির্বাক হয়ে গেলুম?
তোমার চোখে চেয়ে;
দিতে পারলুম না তার ফিরতি জবাব??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




