ভাবিয়াছিলে ভয় দেখাইয়া নিস্তার পাইবে?
চুপ করিয়া রহিনু; অভিব্যক্তি প্রকাশ করিতে চাহিনাই,
ফের ভয়কে জয় করিয়া
গেলুম তোমার কাছে,
ফেরানো তো দূরের কথা, আরো উৎসাহ দিলে আমায়;
এক হাঁটু পানির বদলে এক গলা পানিতে নামিলে;
আমি জানতুম; এমনটিই হবে।
কিয়ৎক্ষণ পর হাসি-হাসিমুখে ভাব নিলে;
সান্তনা দিতে আমায় নিয়েছ টানিয়া; পাছে মনে ব্যথা পাই,
প্রত্যুত্তরে হাসিমুখখানাই আমি ফেরত দিলুম;
বুঝিয়ে দিলুম-আমি বোকা হতে পারি, অবুঝ নই।
যাহা ব্যক্ত করিয়াছ
তাহা আমি কেমনভাবে লইলাম সেটাই মুখ্য।
জানি, শব্দের অর্থ থাকে ব্যক্তির মধ্যে;
আর অর্থ থাকিলে অনর্থ ঘটিবেই!
সুতরাং নিস্তার নাই, নিস্তার নাই, নিস্তার নাই……….
তবে অত্যাচারী আমি নই,
সুতরাং নির্ভয়ে আগাইয়া আসিবে একথাও জানি;
যে বন্ধনে অবাধ স্বাধীনতা সেই বন্ধনেই তুমি আবদ্ধ,
সুতরাং তোমাতে-আমাতে কোথা মিল সেকথাও ভাবিয়া লইও।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




