ও চায় কেউ না জানুক না বুঝুক না দেখুক না শুনুক । শুন্যের আরো ভেতরে গুটিসুটি মেরে ঢুকে যেতে চায় ও । দিন হলে আলো থেকে রাত হলে আধার থেকে, ছুয়ে দিলে স্পর্শ থেকে, ডেকে দিলে শব্দ থেকে দূরে ... বহুদুরে চলে যেতে চায় ও । না হতাশ নয়, নয় রাগি নয় দুখি । স্বার্থপরের মত শুধু নিজের সাথে বাচতে চায় । আঁধারে থাকতে চায় নিঃস্ব থাকতে চায় নিঃশব্দে থাকতে চায় ।
চাওয়া গুলো পুরণ হয়না চাওয়া গুলো পুরনো হয়, চাওয়া গুলোর ধার ভোতা হয় ভিত পুরু হয় । চাওয়া গুলো চাদের মত ক্ষয় হয় তবে আরালে থেকে যায় ঠিকই ।
যেমন প্রতিদিন নিজের সাথে কথা বলতে বলতে ক্লান্তো হয়ে শুয়ে পরে আবার কথার মাঝেই জেগে ওঠে ।
ওর স্বার্থপরতা সংবিধিবদ্ধ সতর্কিকরণের মত ট্রাফিক আইন মেনে চলার আদেশের মত দয়া করে রাস্তা পারাপারের জন্য ফুটওভারব্রিজ ব্যবহার করুনের মত । ওর স্বার্থপরতা আকাশে হঠাৎ জমে ওঠা মেঘের মত অকারণে বৃস্টিতে ভিজে বিরক্ত হওয়ার মত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


