তুমি রবে আমি রব শুধুই পাশাপাশে
রইবে না কেউ আর মোদের আশেপাশে
রাত যাবে কেটে ওই নজর করা আখিঁতে
থাকবে তোমার মুখখানা আমারি বাহুডোরে।
আমারি অবস্থায় তুমি হও আত্মহারা
দেখিয়া পরাণ কবি হয় যে দিগুন মাতোয়ারা
মনে মনে হয় যে মন
মেঘের ভেলায় ভাসি দুজন
কেন যে রাত হয় না বড়
বক্ষ কেন হয় না যে আরো বড়
যেথায় তোমার চঞ্চল চলাচল
লুটায়ে পড়বে সেথায় শিউলির ঢলাঢল
বলি তোমায়
থেকো পাশে আমারো কাছে
যেওনাকো কভু ছলনায় দূরে
রাখবে আমায় আগল করে
হৃদয়ের সবটুকু জমি দান করে।
পরিশেষে করি তাঁরি স্মরণে বন্দনে
অনুগ্রহে তাঁর তুমি যে আমার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


