somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে লিখি, তার মানেই কি আমি নাস্তিক?

১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন না করে সেই বিষয় নিয়ে কথা বলটা মানুষের সামনে ভুল ব্যাখ্যা তুলে আনে। আর সেটা যদি হয় ধর্মের মত গভীর, সার্বজনীন ও সংবেদনশীল বিষয় তাহলে তো সেই জ্ঞান হওয়া উচিৎ আরো কঠিন। আমরা যারা ব্লগে লিখি তাদের অনেককেই দেখি লিখতে লিখতে একসময় ধর্মকে আক্রমণ করা শুরু করে। প্রায়শই দেখি যার ধর্ম সংক্রান্ত সঠিক জ্ঞান নেই সেও নিজের কাটতি বাড়াতে ধর্ম নিয়ে লিখে ফেলছেন। এর ফলে আর কিছু হোক বা না হোক সাধারণ মানুষ যারা ব্লগ কি সেটা জানেনা বোঝেনা তাদের মাঝে একটি ধারনা জন্ম নেয় যে ব্লগ মানে হচ্ছে ধর্ম নিয়ে উল্টা পাল্টা লেখা লেখি আর যারা ব্লগে লেখেন তারা সবাই নাস্তিক।

ব্লগ মানে নিজের স্বাধীন মত প্রকাশের জায়গা। এখন স্বাধীনতা বলতে কি বুঝি আমরা? স্বাধীনতা মানে কি যা ইচ্ছা তাই করা? যা ইচ্ছা তাই বলা? না। অন্যের মত, অন্যের অবস্থান, অন্যের চিন্তা ও বিশ্বাসকে আঘাত করার নাম স্বাধীনতা না। স্বাধীনতা মানে নিজের পাশাপাশি অন্যর প্রতি খেয়াল রাখা। এই স্বাধীন মত প্রকাশের জায়গায় এসে আমরা মাঝে মাঝেই অন্যকে আক্রমণ করছি। অন্যর বিশ্বাসকে আক্রমণ করা অল্প কিছু ব্লগারের কারনে এখন সারা দেশের মানুষ জানেন ব্লগার মানেই ধর্মের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলার জায়গা। যার ফলে ব্লগ কি সেটাই মানুষের কাছে ভুল ভাবে উঠে এসেছে। একজন ধর্ম না মানতে চাইলে মানবেন না, কিন্তু প্রগতিশীলতার নামে অন্যর বিশ্বাস কে আঘাত করার আধিকার তো কোথাও নেই ভাই। এর নাম তো স্বাধীনতা হতে পারেনা। আর স্বাধীনতা যদি এমনই হয় তাহলে আগামী কাল পাশের বাড়ির মানুষটি আমার শোবার ঘরে এসে বলবে আমি এখানে ঘুমাবো আর এটাই আমার স্বাধীনতা।



দেশের কোটি মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকে তাদের মনে কথা লিখে থাকেন। সাধারণ মানুষ বুঝতে চান না যে, সে যখন ফেসবুকে তার মনের কথা লিখছেন সেটাই একটা ব্লগ। ব্লগ মানে ধর্ম নিয়ে যা ইচ্ছা তা লেখার জায়গায় না, বা ব্লগে যারা লেখেন তার শুধু ধর্মের বিরুদ্ধে লেখেন না। ব্লগ হচ্ছে নিজের মনের মাঝে জন্ম নেওয়া কথা গুলো লেখার জায়গা, যেখানে সাহিত্য আছে, বিজ্ঞান আছে, ভ্রমন কাহিনী আছে, আছে ধর্ম সংক্রান্ত সঠিক তথ্য সংবলিত লেখা, আছে হাদিসের কথা, আছে রান্না সংক্রান্ত লেখা, আছে রুপালি পর্দার লেখা, আছে বাক্তিগত ভাল লাগা না লাগার লেখা। ব্লগ মানেই ধর্ম বিরোধী কিছু না। যারা ধর্মের বিরুদ্ধে লিখে থাকেন সেগুলো একান্তই তাদের। আর ঐ সকল কিছু ব্লগারের কারনে সমগ্র ব্লগারদের গায়ে নাস্তিক অথবা ধর্মবিদ্বেষী খেতাব লেগে যাওয়াতেই আমার আপত্তি। সাধারণ মানুষের মাঝে গড়ে ওঠা এই ভুল ধারনা ভেঙ্গে দেবার দায়িত্বও কিন্তু ব্লগারদের।

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৭
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×