বিধ্বস্ত নীলিমা
আমি আর বৃষ্টি ছুঁেয় দেখবো না।
অঝোর ধারায় কাঁদবে না আমার অশান্ত হৃদয়।
আমি উন্মত্ত হবোনা , হবো নিশা চর।
গভীর রাত্রে যখোন পৃথিবীটা ঘুমিয়ে যাবে তখনো আমি প্রলাপ করব না।
শুধু অভিশাপ দেব নিজেকে। কারণ,
তখনো যে আমি ঘুমোতে পারিনি।
কি বর্ষায়, কি শীতে?
আমি তোমাকে ভুলে যেতে চাই, পারছিনা যে।
এ হৃদয় থেকে কবে তুমি মুছবে বলো?
আমি জ¦লছি , ভীষণ।
তুমিতো বিহঙ্গী নও মায়াবিনী।
তুমি আমাকে পুড়াও কেন?
আমার ফুলের বাগানে রাজ্যের জোনাকী অনাগোনা।
সন্ধ্যা হলেই সেখানে আলোর মিছিল আসে।
না, আমি সেখানেও যাবো না।
আমি অমাবস্যার আড়ালে আলোর মিছিলে মন ভরাবো,
তবুও তোমাকে ভাববো না ।
তোমার জন্য সুখও চাইবো ন।
তোমাকে অভিসম্পাতও করবোনা ।
তুমি আমাকে যতই খুঁজো,
আমি তোমাকে নিয়ে গল্প লিখতে পারবো না।
পারবো না বলতে ভালোবাস না।
নিজেকে আমি নিজের দ্বারা সম্মোহিত করবো।
আমার বিধ্বস্ত নীলিমায় আবার সূর্য মুখ তুলে দাড়াবে।
আমি স¦প্ন দেখবো - আমার ছোট্ট নদী।
বেড়ার ফুটো দিয়ে জোৎনার আলো।
আবার আমাকে নিয়ে সবাই ভাববে।
আমার কবিতা চলবে অবিরাম।
মধ্যরাতে॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


