আমি থকি মোহাম্মাদপুরে আর আমার অফিস বাংলামটর। মোহাম্মাদপুর থেকে বাংলামটর যাবার অনেকগুলো উপায় আছে। রিক্সায় , বাসে অথবা রিক্সা-বাস মিলিয়েও যাওয়া যায়।আমি কিছুদিন আগে পুরো পথটাই যেতাম রিক্সায়। রিক্সায় ওঠার সাথে সাথেই আমার মাথার মধ্যে গুন গুনিয়ে গান বেজে উঠতো রিক্সার ঝাকির সাথে মিলিয়ে সুরগুলি চলেতে থাকতো। বেশ মজায় পার করতাম সকালটা। মাথার মধ্যে সুরের দুলুনি আর রিক্সার দুলুনি মিলিয়ে বেশ আয়েশি ভাবে অফিসে যেতাম । কিন্তু আমার সেই দুলুনি কপালে সইলো না। রিক্সা ভাড়া বাড়তে লাগলো হু হু করে সাথে রিক্সার দুঃপ্রাপ্যতা। আমি বাসে করে অফিসে আসা শুরু করলাম।লোকাল বাস। বাসা থেকে হেটে বাসস্টপ সেখান থেকে একটা ২ টাকার পত্রিকা কিনে বাস এ উঠতাম। লোকাল বাস এ অনেক ভীর হোতো, ভিরে ঘেমে যেতাম। ওই পত্রিকা দিয়ে ঘাম মুছে অফিসে যেতাম। বাস গুলো যেত ফার্মগেট হয়ে । খামার বাড়িতে প্রচন্ড জ্যাম হতো আর আমার অফিসে পৌছাতে অনেক দেরী হয়ে যেত। এর মধ্যে আমার অফিসে একটা নিয়ম করল। প্রতি মিনিট দেরী করার জন্যে এক টাকা জরিমানা। বাধ্য হয়ে আমার রুট চেঞ্জ করতে হল। এর পর আমি আসতাম অন্য আর এক রুটের বাস এ। এই বাসগুলো সাইন্সল্যাব হয়ে বাটার মোড় দিয়ে যেত। আমি যথারীতি বাসের টিকেট আর পত্রিকা কিনে বাস এ উঠতাম। এই বাস গুলাতে বেশি ভির হত না।শান্তি মতো পত্রিকা পড়ে মোবাইলে ফেসবুক স্ট্যাটাস আপডেট করতে করতে বাটার মোড় এ চলে আসতাম। সেখান থেকে রিক্সা নিয়ে অফিসে। তখন আর বেশি লেট হতো না। কিন্তু আমি আমার মাথার মধ্যে দুলুনিটাকে মিস করতাম। আমার ধারনা প্রতিটা মানুষই তার ভালো স্মৃতিগুলো নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। আমিই বা এর ব্যাতিক্রম হই কিভাবে?
আমার অফিসে যাবার পথ
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।