আস্তে আস্তে ছোট হয়ে গেছে আমার পৃথিবী, আর ধীরে ধীরে একা হয়ে গেছি আমি
১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা সময় ছিলো যখন ঘরের যেকোনো অনুষ্ঠান বলতে ই ছিলো সব কয়টা মামাতো ভাই মিলে একসাথে হৈ-হুল্লোড় করা। ঈদ আর জন্মদিন তো ছিলো ই, টিভিতে এমন কোনো খেলা ছিলো না যা সবাই মিলে একসাথে দেখি নাই। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ, আই.পি.এল. মানে ই ছিলো খেলা দেখতে দেখতে সবাই মিলে একসাথে ক্যারাম আর তাস খেলা, হাফ টাইমে রান্নাঘরে ঢুকে সব কিছু ওলট-পালট করা আর চান্দা তুলে মোজো আর কোক কিনা।
আজকে সেই মামাতো ভাইগুলো একজনের বিয়ে হয়ে গেলো, অনুষ্ঠানে গিয়ে হাজার মানুষের ভিড়ে খুঁজলাম সেই সব প্রিয় মুখগুলো। না, একটা টা ও নাই, সেই হৈ-হুল্লোড় করা প্রিয় মুখগুলা আজ হাজার হাজার মাইল দূরে। প্রতিদিন বিকালে ব্যাট-বল হাতে পুরা পাড়া মাতিয়ে রাখা সেই মুখ গুলোকে দেখি না বহুদিন ধরে। এখন আর একসাথে খেলা দেখা হয় না, চাঁদা তুলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া ও করা হয় না, বিকাল হলে ই উঠানে গিয়ে ক্রিকেট খেলা হয় না, ফুটবল খেলতে গিয়ে পায়ের নখ উল্টায়ে ব্যথায় কাতরাতে কাতরাতে বাসায় ঢুকা হয় না !!! সময়ের সাথে সাথে সব কিছু ই এখন স্মৃতি হয়ে গেছে !!! আস্তে আস্তে ছোট হয়ে গেছে আমার পৃথিবী, আর ধীরে ধীরে একা হয়ে গেছি আমি !!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...
এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১

ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’
কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯

পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩

সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা...
...বাকিটুকু পড়ুন
গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত...
...বাকিটুকু পড়ুন