এটা আমার কল্পনার অনুভূতি নয় । আমাদের আড্ডার এক প্রাক্ষালে আতা ভাই কাজ ফেরার পথে আমাদের সাথে যোগ দিলেন ।তিনি আধূনিকতার একজন ক্লাসিক তাত্বিক এবং সেই সাথে একজন প্রথম শ্রেনীর ফেমিনিষ্ট বলতে পারেন ।মনের মধ্যে কি উদ্দেশ্য একমাএ তিনিই বলতে পারেন । সব সময়ই মহিলাদের বাক -স্বাধীনতা ,পছন্দের স্বাধীনতা ,সিদ্দান্তের ব্যয়াপারে একেবারে ব্রজ্রকন্ঠ । অথচ ভাবীকে নিয়ে বাইরে বেড়াতে যাননা । একদিন কথা প্রসংগে বলতে গেলে, আতা ভাই লজ্জাই পেয়ে ছিলেন । বিদেশ বাড়ী, ব্যস্ততার অজুহাত দেখিয়ে ভাই সাহেব বলেছিলেন, হলিডে টাইমে নানা জায়গা ঘুরে বেড়ান । কিন্তু আমরা পারতো পক্ষে কখনো দেখিনি । শুধু মাএ প্রয়োজন বশত: উনার ঘরে গেলে ,ভাই ভাবী একে অন্যের বা আমার প্রতি আন্তরিকতার কমতি দেখিনা । তবে ভাই সাহেবের দৃষ্টিতে ,, যোগ্যতার ব্যায়াপারে কোন মহিলার অনিয়ম তা চোখের বিষ । সেই হিসেবে নিজেকে আধূনিক জাহির করার লোভ সামলাতে পারেন না । ইহার ফলে এক অদ্ভুত মানসিকতায় ভোগেন ।
এখন অনেক মহিলারা তাদের চিরকালীন অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে । অধিকাংশ মহিলারা বেশ সাহসী । অনেক মহিলারা মেয়ে বান্দবী বলার পরিবর্তে বন্ধু বলার বেশী সমর্থক । পরিনত মানসিকতা সমকালীন রাজনৈতিক সচেতনতার বিচারে গুরুত্বপূর্ন বিষয় গুলোতে খোলা মেলা আলাপ করতে দেখা যায় । অথচ দেড় দশক পূর্বে এগুলা পারিবারিক গন্ডীর ভিতর সীমাবদ্দ ছিল । এখন মহিলাদের নিজস্ব জগতের ভাষার সাথে অদ্ভুত অন্তরের
প্রকাশ ঘটেছে । সম বা অসম বয়সের মাঝে তাদের মনের মিল যদি হয়ে যায় ,তাহলে তারা সংসারের নানা সংকোচ গুলো ভাগাভাগি করে নেয় । সমস্যা গুলো আলাপ করতে খুভ ভালবাসে কিস্তু সমাধানের প্রশ্ন আসলে ,প্রসংগটি এড়িয়ে যায় ।বলে হয়তো , এইতো আছি বেশ ভাল । মহুয়া বিবি , এখানে এসে হয়েছেন মিমি তার সমস্ত জানালা খুলে আমাকে দেখিয়েছেন ,তার শত বর্ন আকি ঝুকি গোপন ঝড় আর একটা পুরানো ডাইরী ,এক একটা ফোটা সেখানে রঙধনু । তখন শুধু মনে হয়েছে নারীর অন্তর সহস্র বছরের সাধনার ধন , সেখানে প্রবেশ সোজা কথা নয় । অদ্ভুত বিস্ময় নিয়ে ,মিমি কে দেখেছি দূর থেকে ,কাছে থেকে । এ যেন মনে হয়েছে,মোনালিসা র হাসির কোন এক অর্থবহ ,সেটা উপহাস না ভালবাসার কাংখিত দৃষ্টি ।
Spicecomments.com - Sexy Girls Comments
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



