somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"এশিয়াতে সব থেকে কম রেটে থ্রিজি সেবা দিচ্ছে টেলিটক: মুজিবুর রহমান"

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"এশিয়াতে সব থেকে কম রেটে থ্রিজি সেবা দিচ্ছে টেলিটক: মুজিবুর রহমান"


এশিয়াতে সব থেকে কম রেটে থ্রিজি সেবা দিচ্ছে টেলিটক। যদিও দু'একটি জায়গায় বলা হচ্ছে টেলিটকের চেয়েও কম মূল্যে থ্রিজি সেবা পাওয়া যাচ্ছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তা একেবারেই সত্য না। সম্প্রতি প্রিয়.কমের সাথে একান্ত সাক্ষাতকারের সময় টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা স্বল্প মূল্যে হাই-স্পীড ইন্টারনেট সেবা দিচ্ছি। যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য আমাদের এই সেবা অনেকভাবে সহযোগিতা করছে। আগে ছিল আনকানেক্টকে কানেক্ট করা; আর এখন আপনাকে হাই স্পীডে এটাকে গ্রহণ করতে হবে এবং এটাকে আপলোড বা ডাউনলোড করতে হবে।

গণমাধ্যমে থ্রিজি সেবা কিভাবে ব্যবহার হতে পারে সে সম্পর্কে বলেন, ল্যাপটপের মাধ্যমে সাংবাদিক ভাইয়েরা এখন সরাসরি নিউজ রুমের জন্য লাইভ কাস্ট করার সুযোগ পাবেন। আর এসব সুবিধা টেলিটক বাংলাদেশ আজ দিয়ে যাচ্ছে।

ঢাকাতে ১০ টি কাস্টমার ইউনিট এবং ১৫০০ টি আউটলেট তৈরি করা হয়েছে। আমাদের অভিজ্ঞ এবং এক্সপার্টরা এখানে সর্বদা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। থ্রিজি সেবার কোন রকম সমস্যা হলে এখান থেকে দ্রুত সমাধান পাওয়া যাবে।

সামনের দিনের পরিকল্পনা সম্পর্কে বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং সাভার এলাকায় আমাদের থ্রিজি সেবার প্রসার করতে সক্ষম হয়েছি। আশা করছি আমরা খুব শীঘ্রই চট্টগ্রামে এবং এরপর সিলেট শহরে আমাদের পরবর্তী সেবা চালু করতে পারবো।

যারা স্বল্প আয়ের লোক বা যারা স্টুডেন্ট রয়েছেন, তাদের অনেক কিছুই ইন্টারনেট থেকে স্টাডি করার জন্য ডাউনলোড করার প্রয়োজন হতে পারে। আমরা এসব জনগণের কথা উপলব্ধি করে আমাদের রেটটা সাশ্রয়ী রেখেছে।

সবশেষে তিনি বলেন, টেলিটক বাংলাদেশে তাদের সেবা গতানুগতিক ভাবে চালাচ্ছে না। এটা সরকারি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের মালিক জনগণ। সুতরাং আপনারা টেলিটকের সেবা নিতে আসুন এবং এই অ্যাডভাঞ্জ লেভেলের সুবিধা নিতে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×