somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অটোচালকের ব্যাংক হিসাবে ১০ হাজার কোটি টাকা!!!!!!

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার জনতা ব্যাংকের প্রধান শাখায় একটি ব্যাংক হিসাবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের ঘটনায় সেখানকার ব্যাংকপাড়ায় তোলপাড় চলছে। সম্প্রতি সোহাগ ফকির নামের পেশায় একজন অটোরিকশাচালকের ব্যাংক হিসাবে ‘১০ হাজার কোটি টাকার’ লেনদেন হয়। ব্যাংক-সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, ‘ভুলবশত’ এমন লেনদেনের ঘটনা ঘটেছে। ভুল সংশোধনে এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া গ্রামের বাসিন্দা ও পেশায় অটোরিকশাচালক সোহাগ ফকির ২০১৫ সালের ২৩ জুন জনতা ব্যাংকের পটুয়াখালীর প্রধান শাখায় এক হাজার টাকা জমা দিয়ে একটি সঞ্চয়ী হিসাব খোলেন। পাশাপাশি ওই হিসাবে একটি িবমা কোম্পানির ৩ হাজার ৫২০ টাকার চেকও জমা দেন। আবার একই বছরের ১৩ জুলাই অপর একটি চেকের মাধ্যমে ৩ হাজার ৫২০ টাকা তুলে নেওয়া হয়। আর গত ১৪ ফেব্রুয়ারি জনতা ব্যাংকের সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাট শাখা থেকে ১০০ টাকা জমা হয় সোহাগের ব্যাংক হিসাবে। কিন্তু হিসাব বিবরণীতে সোহাগের আমানতের পরিমাণ দেখানো হয় ১০ হাজার ৪২ কোটি ২০ লাখ টাকারও বেশি। একক ব্যক্তির একটি ব্যাংক হিসাবে এ বিপুল আমানত শুধু অস্বাভাবিক নয়, সন্দেহজনকও। ফলে এ নিয়ে ব্যাংক কর্মকর্তাদের মনেও সন্দেহ দেখা দেয়। পরে যে শাখা থেকে টাকা জমা হয়েছে সেই শাখা ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, লেনদেনটিতে টাকার অঙ্কে ভুল হয়েছে।
জানতে চাইলে জনতা ব্যাংকের পটুয়াখালী শাখার ব্যবস্থাপক ফরিদ আহম্মদ বলেন, এ রকম ভৌতিক ও সন্দেহজনক আমানত দেখে তাৎক্ষণিক বিষয়টি টেলিফোনের মাধ্যমে আইসিটি ডিপার্টমেন্ট (অপারেশন) হেল্পডেক্সে অবহিত করা হয়। এমনকি সিরাজগঞ্জের বাঘাবাড়ি শাখার ব্যবস্থাপক ও হিসাবধারী গ্রাহকের সঙ্গে আলোচনা করে এ ভুলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে ব্যাংকের এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক নারায়ণ চন্দ্র সরকার বলেন, অনলাইন ট্রান্সফারের সফটওয়্যার ত্রুটির কারণে এই অস্বাভাবিক লেনদেনের ঘটনা ঘটেছে। ভুল ধরা পড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। জনতা ব্যাংকের আইসিটি বিভাগকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করার পাশাপাশি ব্যাংক হিসাবটির লেনদেন বন্ধ রাখা হয়েছে।

http://www.prothom-alo.com
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

×