আমাদের দেশের নাম বাংলাদেশ ,এই সবুজ দেশটিকে আমরা ভালবাসি ।ভাল বাসতে বাসতে আজ যেন কারোই ভালবাসা নেই ।সবাই কেমন যেন ভুলে গেছি দেশটিকে ।এই দেশ এখন আর আমদের নেই , এইখানে প্রতি বর্গ ইঞ্চি নিয়ে মস্তিষ্কে কাড়াকাড়ি হচ্ছে। কাকে মেরে কে খাবে ,কে কত সম্পদ গড়বে ,এক অন্ধ প্রতিযোগিতা জাতির প্রতিটি নাগরিককে সমাজের মুল ভাবনা থেকে সরিয়ে দিচ্ছে। আমরা এক হই সবাই মিলে, আর ধর্ম বর্ণ সব হারিয়ে , এক রঙ্গে দেশটাকে দেখি। এই দেশটা আমাদের সকলের । ভালবাসি ,ভালবাসি ,ভালবাসি। ভালবাসি লাল সবুজের এই দেশকে । গত দুই দশকে কত হাজার মানুষকে বুঝিয়েছি বাংলাদেশ একটি স্বাধীন দেশ, ৫২ এর ভাষা আন্দলন, ৬৯এর গন অদ্ভুত্থান, ৭১ এর স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে,বাঙ্গালির অর্জন এই বাংলাদেশ।এখন বাংলাদেশকে সবাই চিনে। এখনও বন্যা, খরা, বিপর্যয়ের দেশ হিসেবে জানে। হালে রানা প্লাজা বিপর্যয়, .।.।.।আছে হাজার ও জয় বিজয় ।১।আমি , অপু , আর ইয়াকুব, একদিন তিনজনে মিলে সারারাত নেচে ভোরে যখন রাস্তায় নামলাম, আমি সবার সামনে আর ওরা আমার পেছন পেছন আসছে, হটাত অপুর চিৎকার, এক আফ্রিকান অপুকে রাস্তায় সুইয়্যে ফেলেছে ,ফাকিং বাংলাদেশ বলে চিৎকার করছে, ফাক বানলাদেশ।আমি আর কিছু না বুঝে সোজা এক দৌড়ে কালোর বুকে লাথি আর মুখে ঘুষি। আফ্রিকানও রাস্তায় গড়াগড়ি দিচ্ছে।অপুও দিচ্ছে।ইয়াকুব অনেক দূরে আড়ালে । একটু পরে পুলিশ এলো , কালো শুধু আমাকে দেখিয়ে দিচ্ছে। পুলিশকে বললাম , দেখ আমার বন্ধুটির অবস্থা? পুলিশ আমাকে বলল,অপুকে নিয়ে যেতে , ট্যাক্সি ডাকছি ,কেউ অপুকে নিচ্ছে না,ততক্ষনে অপু বমি করছে রাস্তায় শুয়ে। আই লাভ ইউ বাংলাদেশ।
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।