এবার শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়ন পেল 'ইন্টারনেট
বিশ্বকে প্রযুক্তির সঙ্গে পরিবর্তন করে ফেলা ‘ইন্টারনেট’ এবছর শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য মনোনয়ন পেয়েছে। খবর উইয়ার্ড অনলাইনের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, উইয়ার্ড সাময়িকীর ইতালিয় সংস্করণ নোবেল পুরষ্কারের জন্য ইন্টারনেটকে প্রস্তাব করে।
সংবাদমাধ্যমটি আরো জানায়, ইন্টারনেট শান্তিতে নোবেল পাবার মতো অনেক অবদানই রেখেছে। এটি যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সংলাপ, বিতর্ক ও জনমত ছড়িয়ে দিতে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। উইিয়ার্ড ইতালি তাদের এই উদ্যোগের পক্ষে সমর্থন তৈরি করতে ‘ইন্টারনেট ফর পিস’ নামে একটি প্রচারণা কর্মসূচিও চালু করে। এই প্রচারণা চলবে চলতি বছরের নোবেল পুরস্কার দেবার সময় পর্যন্ত। উইয়ার্ড ইতালি জানিয়েছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ইন্টারনেটের ভূমিকার কথা তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তুলে ধরবে।
সাময়িকীটির সম্পাদক রিকার্ডো রুনা জানান,‘ ইন্টারনেটকে একটি বড় সম্প্রদায় হিসেবেই বিবেচনা করতে হবে। এটি ধর্ম-বর্ণের ভেদ ঘুচিয়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ সম্প্রীতি বাড়ায়। ইন্টারনেট জ্ঞান ও তথ্য আদান প্রদানে সাহায্য করে সংস্কৃতির বিকাশ করছে। ইন্টারনেট তাই শান্তিতে নোবেল মনোনয়ন পাবার যোগ্য’।
উল্লেখ্য, কয়েক বছর আগে প্রভাবশালী পত্রিকা টাইম ‘পার্সন অফ দি ইয়ার’ হিসেবে জনমত তৈরিতে সবচেয়ে বড় অবদান রাখার জন্য ইন্টারনেট ব্যবহাকারীদের স্বীকৃতি দেয়।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।