somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৃষ্টির অগোচরে ।

১৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩৯ বছর আগে আমাদেরই পূর্বপুরুষদের অন্ধ ত্যাগের কারনে আজ আমরা স্বাধীনভাবে চলতে পারি, ভাবতে পারি, নিজের মত দিতে পারি। তারা তাদের কেউ নিজের সন্তানদের মুখের দিকে তাকিয়ে আবার কেউ নিজেদের অসহায়ত্বের দিকে তাকিয়ে জ্বলে উঠেছিল।তার ফল তাদের প্রায় কেউই ভোগ করতে পারে নি। এটাই মানবতা। শুধু মাত্র নিজেরটা চিন্তা করলে মানুষ আর জানোয়ারের মাঝে কোনোই পার্থক্য থাকে না। আমরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে পারি বলেই মানুষ। আমরা ভবিষ্যতের জন্য করি বলেই মানুষ।
৩৯টা বষন্ত চলে গেল। এই ৩৯ বছরে আমরা যা করেছি তার কতটা মনুষ্যতের মাঝে পরে! জানি না। আর জানতেও চাই না। পিছনে ফিরে তাকাতেও চাইনা। চাই এগিয়ে যেতে। আবার কি শুরু করা যায় না প্রথম থেকে। নিজের আর নিজের ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর কিছুই কি রেখে যেতে পারি না? যাতে আমারই সন্তান মাথা উচু করে বলতে পারে আমি বাংলার সন্তান। আমরা সবাই হয়তো করি। কিন্তু শুধুই নিজের জন্য আর 'নিজের সন্তান' এর জন্য। কিন্তু আমরা কেউ কি একবারও ভেবে দেখেছি আমার সন্তান তো আমার দেশেরই হাজার 'সন্তান' এর মাঝে একজন। ভাতের হাড়িতে বেশীরভাগ ভাত পচে গেলে আমরা কিন্তু সেই হাড়ির ভাল ভাত গুলোকেও ফেলে দেই।
শুধু নিজের আর শুধ নিজের সন্তান এর জন্য 'করতে' গিয়ে হাজার সন্তান এর মেরুদন্ড-পা ভেঙ্গে দিলে যতই ভালো হোক আমার ছেলে/মেয়ে সবাই সেই পচা ভাতের হাড়ির মত সব ভাতই ফেলে দেয়।

৩৯ বছর পর আর একবার কি জেগে উঠতে পারি না আমাদের নিজেদেরকে মানুষ হিসাবে সবার কাছে পরিচয় দিতে। সুন্দর করে গোছাতে পারি না দেশটাকে! নিজের বাড়ির ঘর গুলোকে সুন্দর করে সাজাতে চেষ্টা করি আমরা সবাই-ই। কিন্তু এই সুন্দর বাড়ীটা যেই দেশের মাটিতে দাঁড়িয়ে আছে, আমাদেরই মাঝে কেউ কেউ সকলের অগচরে/সম্মুখে নষ্ট করে দিচ্ছে সব। আমরা কি পারি না তাদের বাধা দিতে। হয়তো পারি না। কিন্তু নিজে তো ঠিক হতে পারি !! আর একবার কি প্রতিজ্ঞা করতে পারি না যে নিজে ভালো হব। একটা একটা করে হাজার 'আমি' ভালো হলে আপনা থেকেই ভালো হয়ে যাবে চারিদিক। আমরা কি পারি না নিজের দেশকে মন থেকে ভালোবাসতে! নিজের সংস্কৃতিকে ভালোবাসতে। নিজের যা আপণ তাকে আপন করে রাখতে! অন্ধ হয়ে যার পিছে ছুটে বেড়াই সারাটা যৌবন তার কতটা নিজের! আমি উত্তর চাই না। চাই নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করতে ।কেউ জানবে না। কাউকে জানাতে হবে না। শুধু নিজের কাছে, নিজের বীবেকের কাছে প্রতিজ্ঞা করতে পারি না একা একাই। যে যা নিজের তাকে নিজের করেই রাখবো। আর সুন্দর করবো চারিদিককে; যতটুকু পারি। দশজনের পেটে অন্যয় ভাবে লাথি মেরে নিজেকে দেখা সবার সামনে বড় দেখানোর অসুস্থ্য চেষ্টা করবো না।
৩৯ বছর পর বিজয় দিবসের এই শেষ লগ্ণে এসে কি একবার মন থেকে প্রতিজ্ঞা করতে পারি না নিজের কাছে?!!! যেই প্রতিজ্ঞা ধরে রাখার চেষ্টা করতে পারি ৪০তম বিজ়য় দিবসের প্রথম প্রহরের আগ পর্যন্ত!
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×