শ্রদ্ধেয় ভাই ও বোনেরা
আপনারা সবাই অদূরদর্শী। তাই আপনারা আপনাদের উন্নয়নের জন্য এত কষ্ট করছেন। ক্যান করবেন !!! আপনারা আমাদের মম্নন্ত্রিদের মত বিশেষ মাথা সম্পন্ন বিশিষ্ট বুদ্ধিজীবি নন। তাই হুদাই দৌড়াইতেছেন ।
২০২১ সালের মধ্যে দেশকে সুখী-সমৃদ্ধ করতে হলে এবং উন্নত দেশ গড়তে হলে একটা আন্তর্জাতিক মানের বিমান বন্দর দরকার।
আমি ও তাই কই। আমার বাড়ির ছাদেও একটা বিমান বন্দর লাগবো। মনে হইতেছে ২০২১ সালের মধ্যে হয় বাঙ্গালীর পাংখা গজাইবো নাইলে ঢাকা শহরে- বাংলার অলিতে গলিতে আর গাড়ি-রিকশা চলবে না। সবাই প্লেনে করে যাতায়াত করবে।
হেল্পারে চিল্লাইবো ওস্তাদ দাইনে পাখি বায়ে টাওয়ার- ঘেটি কাইত করেন।
দেখসেন নি কি তামশা ! আপনারা ঢাকা শহরের জ্যাম নিয়া চিল্লান। আর আপায় এত্ত দূরদর্শী এত্ত মানুষের কথা চিন্তা করেন - আফায় ঠিক বুইজ্জা লইছে যে এখন ঢাকা - এর পর চট্টগ্রাম - সিলেট - পটুয়াখালি - খাগড়াছড়ি টেকনাফ টেতুলিয়া - কোনটা বাদ দিমু
বিঃদঃ আমি কিন্তু কোনো দল এর সাপোর্টার না। আমি ভাই ম্যাংগো-পিপল
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


