somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফল প্রেমের ব্যর্থ পরিনতি - গল্প

১১ ই আগস্ট, ২০১০ রাত ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই গল্পের নামগুলো কাল্পনিক । কাহিনি সত্য । কারও নামের সাথে মিলে গেলে তা অনিচ্ছাকৃত ।


আমি সাইফুল । অনার্স ফার্স্ট ইয়ার । আমার চারিত্রিক বৈশিষ্টগুলো হল, ভয়াবহ অমিতব্যয়ী, প্রচন্ড কল্পনাপ্রবণ, অতি powerful দ্রব (সবজায়গায় দ্রবীভুত হতে পারি), campus এর familiar face । আমার কল্পনাশক্তি এতটাই প্রবল যে আজও আকাশে উল্কাপাত দেখলে wish করি (অসম্ভব জেনেও আজও সেই পুরানো wish টাই করি)।রেগে গেলে ঘুষি মেরে জানালা বা আয়নার কাঁচ ভাঙ্গি ।

ক্লাসের একটি মেয়ের সাথে খুবই ভাল সম্পর্ক আমার । যথেষ্ট সুন্দরী । নাম সোহা (সোহা আলী খান ভাইবেন না আবার)। প্রথম থেকেই ওকে খুব ভাল লাগত । ভাল লাগা কখন যে ভালোবাসায় convert হয়ে যায়, টের পাইনি । ওর সাথে কোন এক অদ্ভুৎ কারনে এক রহস্যময় সম্পর্ক গড়ে ওঠে । পুরো ক্যাম্পাসে আমরা দু’জন গাবের আঠার মত থাকতাম । আমাদের সম্পর্ক আরও গভীর হয় একটি দুঃখজনক কারনে । দুঃখজনক হলেও তা আমার জন্য শাপে বর হয়ে দাঁড়ায় । সোহার বয়ফ্রেন্ড ওকে ছেড়ে দিয়েছিল । মানষিকভাবে বিপর্যস্ত ছিল বেচারী । সেসময় আমিই ওকে অনেক mental support দেই । সেই থেকে শুরু ।

দুজন অধিকাংশ সময় একসাথে কাটাতাম । ক্লাসে, ল্যাবে, খেতে যাওয়ার সময় । এক ঘন্টা journey করে ওকে বাসায় পৌছে দিতাম শুধু একটু বেশী সময় একসাথে থাকার লোভে । দু’জন যে কখন দু’জনকে ভালোবেসে ফেললাম, আমরা কেউ বুঝতে পারলাম না । দু’জনই বুঝি, কিন্তু কেউই কাউকে বলি না । আমার মতে, বলার কি দরকার, feelings টাই আসল । কিন্তু আমার বন্ধুরা জোরাজুরি করছিল, বলার জন্য । বললে at least সে ভরসা পাবে যে আমি আছি তার সাথে, আর থাকব ।

অবশেষে বললাম । 4th year এ উঠে । দিনটাও কাকতালীয়ভাবে ছিল ১৪ই ফেব্রুয়ারি । ভালোবাসা দিবস । ভালোবাসা দিবসেই আমাদের ভালোবাসা official হল । ভার্সিটিতে অনেকেই আমাদের একসাথে দেখে প্রথমেই বলত, MADE FOR EACH OTHER । আসলে আমাদের দুজনকে পাশাপাশি ভালই মানাতো ।

সমস্যা ছিল অন্য জায়গায় । আমাদের family . আমাদের ব্যপার জানার পর দুজনের কারও বাসায়ই সম্পর্কটা মেনে নেয়নি । ওর ফ্যামিলির যুক্তি, আমাদের গ্রামের বাড়ি বরিশাল । আর আমার ফ্যামিলির যুক্তি, ওকে দেখতে নাকি আমার চেয়ে বয়স বেশী লাগে । সবচেয়ে বড় সমস্যা হল, ওর বিয়ে ঠিক হয়ে আছে এক অতি ধনী ছেলের সাথে । f**king richman . তারপরও আমরা আশা ছাড়িনি । কিন্তু একসময় তাও ভেঙ্গে যায় ।

আমাদের তখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল । তখন ও একদিন আমার এক ফ্রেন্ডকে জানায়, ওর engagement হয়ে গেছে । আমাকে জানায়নি । জানিয়েছে পরে । আমার ফ্রেন্ডদের ভাষ্য, ও যদি আগে জানাতো তাহলে কিছু হয়ত করা যেত । at least চেষ্টা করা যেত । কিন্তু ও সেই সুযোগ আমাকে দেয়নি । পরীক্ষার পর ও আমাকে জানায় ও আমার বন্ধুদের মিথ্যা বলেছে । আসলে ওর engagement হয়নি । বরং, বিয়ে হয়ে গেছে ।শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল । আমি কি করব ? কই যাব ? পুরোপুরি ভেঙ্গে পড়লাম আমি । কাঁদতে কাঁদতে এক সময় চোখের পানিও শেষ করে ফেললাম । ক্যাম্পাসে তাও আমরা একসাথে থাকতাম । হয়ত এজন্য যে যতটুকু পারি একসাথে সময় কাটিয়ে নিতে । আর কয়েক মাস পরই graduation শেষ হয়ে যাবে ।তখন আমি হয়ত চাকরির জন্য জুতার তলা ক্ষয় করব, আর সোহা বসে সেই f**king richman এর ঘরের শোভা বাড়াবে । সব শেষ হয়ে যাওয়ার পরও আমাদের ভালোবাসা কমেনি একটুও । আমার বন্ধুরা সবাই ওকে দোষ দিত । হ্যা, ওর দোষ ছিল, ও আমাকে বিয়ের আগে জানাতে পারত চাইলে । আর ও সবচেয়ে খারাপ কাজ করেছে বিয়ের পরও আমার সাথে সম্পর্ক রেখে । হয়ত, আমাকে সম্পূর্ণ ভাঙ্গার পরও গুড়ো করে পাউডার বানাবার শখ ছিল । আমিও ওর হাতে শেষবারের মত পাউডার হতেও রাজি ছিলাম । আস্তে আস্তে ওর সাথে কথাবার্তা কমে গেল ।এক সময় বন্ধও হয়ে গেল ।

ফাইনাল শেষে চলে গেল সোহা । আর আমি হলাম দেবদাস । নিজেকে সামলাবার চেষ্টা করছিলাম । একটা কোম্পানিতে ঢুকলাম । এখনও সেখানেই আছি । ও ভাল আছে , সংসার করছে । এখন ভালই আছি । তবে আজও আকাশের দিকে তাকিয়ে ওকে খুঁজি । কোন উল্কাপিন্ড ঝরে পড়তে দেখলে আজও নিজের অজান্তেই ওর নামটাই মুখ দিয়ে বের হয়ে যায় । চাই যে ও যেখানেই থাকুক, ভাল থাকুক । তাও মনে বারবার প্রশ্ন জাগে “আমিই কেন? আমিই কেন?”

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×