somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি দুঃখের কথা ও পরামর্শের আবেদন

০৯ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলেজের আমলে তোলা বেশ কিছু ছবি দেখছিলাম । দেখে ভালই লাগছিল । কত্ত মজাই না করেছি সে সময় । সবাই স্কুল আর ভার্সিটি লাইফে বেশি মজা করে আর আমি করেছি কলেজে । কারন সে সময় বেশ কিছু ভাল বন্ধু জুটেছিল । সে অন্য কথা । ছবি দেখতে দেখতে হঠাৎ একজনের ছবি প্রবল দৃষ্টি আকর্ষন করল । প্রত্যেকটা ছবিতেই আছে এর উপস্থিতি । সেই ৫ বছর আগের সাথে এখনকার চেহারার কোন মিল খুজে পেলাম না । আফসোস হল । প্রবল আফসোস । এতটাই পরিবর্তন !!! পরিবর্তন স্বাভাবিক , কিন্তু তাই বলে এতটা ??? প্রকৃতপক্ষে "পরিবর্তন" না বলে বলা উচিৎ “ পরিবর্ধন” । কি শুকনা, চিকন , ছিলিম স্বাস্থ্য !!! দেখতেই ভাল্লাগে । আর এখন দেখতে ... রীতিমত “কুমড়াকৃতি” । বলাই বাহুল্য সেই ছবিটা “আমার” ।

এখনও মনে আছে কলেজে থাকতে আত্মীয়- স্বজন যারাই বাসায় আসত তারাই জিজ্ঞেস করত “ বাবা, খাওয়া দাওয়া কর না বাসায় ?” । আর এখন , বাসায় এলে প্রথমে শুধু আমার আপাদমস্তক একবার চোখ বুলায় । এর মধ্যে তার দৃষ্টি আমার ভুঁড়ির উপর স্থির থাকে কয়েক সেকেন্ড বেশি । তারপর বলে “বাহ ! স্বাস্থ দেখি আগের চেয়ে ভাল হয়েছে” । কিন্তু চোখ দেখে বোঝা যায় “ আর খাইস না বাবা, ফাইট্টা যাবি” কইতে পারলেই শান্তি পাইত ।

কি করুম বুঝতে পারতাছি না । বন্ধুরা আগে যেখানে দেখা হলে হ্যান্ড-শেক করত , তেমনি আজকাল দেখা হলে তারা তাদের হ্যান্ড দিয়ে আমার ভূঁড়ি শেক করে । তার চেয়ে বড় দুঃখের কথা, ইদানিং আমার ইয়েও চান্স পেলে আমার ভূঁড়িতে ডুগডুগি বাজায় । কইচেন দেহি কই যাই ? মাঝে মাঝে ইচ্ছা করে ভূঁড়িতে দড়ি বেঁধে ঝুলে পড়ি । খাওয়া কমাতে হবে । কিন্তু কিভাবে ? খেতে বসলে হুশ থাকে না । নরমাল পেটুকরা পাকস্থলি পূর্ণ করে খায় । আর আমি সম্ভবত আমার খাদ্যনালীও বাদ রাখি না । ছোটবেলায় যেসব তরকারি খেতাম না , আজকাল সেসবও গোগ্রাসে গিলি । প্যান্টের বোতাম লাগে না , ঢোলা শার্ট সব স্কিন টাইট হয়ে গেছে । এমনকি আজকাল পাঞ্জাবি পরলেও আমার ভূঁড়ি তার অস্তিত্ব সরবে প্রকাশ করে । এমনকি সেদিন আমার ডিপার্টমেন্টের এক সিনিয়র আপু দূর থেকে ডেকে বলল, “তুমি এরকম গোল হয়ে যাচ্ছ কেন ?” ... মোটা বললেও না হয় একটা কথা ছিল । “গোল” বলার কি দরকার ছিল ?

কয়েক মাস আগে খাওয়া কমানোর উদ্যোগ নিয়েছিলাম । ভাবলাম এখন থেকে রাতে সালাদ খাব । খেলাম । কিন্তু রাতে ঘুমাতে গিয়ে দেখি ঘুম আসে না ক্ষুধার চোটে । সব সালাদ হজম হয়ে গেছে । সুতরাং ২-৩ দিনের বেশী তা আর চলল না । এরপর উদ্যোগ নিলাম সকালে জগিং করার । কিন্তু সেটাও বেশিদিন করা হল না । কারন প্রথমত, জগিং করে পা প্রচন্ড ব্যথা করত, দ্বিতীয়ত, জগিং সেরে বাসায় এসে যে পরিমান রুটি খেতাম এতে বাসার অন্যদের নাস্তায় টান পড়ত , আর তৃতীয়ত, কয়েকদিন পরেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল । গত কয়েকদিন ধরে আবার চেষ্টা করছি । একবেলা ভাত খাচ্ছি না । সাধারনত দুপুরে । কারন রাতে ভাত না খেলে ঘুম আসতে সমস্যা হবে । যদিও আজ রূটিন ভঙ্গ করেছি । সকালে ৪ খানা তন্দুর রুটি খাওয়ার পর দুপুরে অল্প ভাত খেয়েছি । কারন লাউ শাক ভর্তা আর শিম ভর্তা দেখে লোভ সামলাতে পারিনি । আল্লাহই জানে কতদিন চালাতে পারব ।

এ লেখার উদ্দেশ্য সকলের পরামর্শ নেয়া । খাওয়া কমানো আর ব্যায়াম ছাড়া ভূঁড়ি কমানোর কোন উপায় জানা আছে ? আমি সকলের দোয়া ও সাহায্যপ্রার্থী ।


৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×