শাকির হোসাইন
সুনামগঞ্জ :
স্বাধীনতার ৩৮ বছর পরও সুনামগঞ্জে এখানো ইস্ট পাকিস্তান সরকারের রশিদ (ডিসিআর ফরম) দিয়ে জরিমানা আদায় করছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবারও ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনার সময় তিনটি বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা করেন এবং তাদের কাছ থেকে পাকিস্তান সরকারের রশিদ দিয়ে জরিমানা আদায় করেন। সরকারের এ রশিদটি এখনো পরিবর্তন না হওয়ায় ােভ প্রকাশ করেছেন জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার শহরে ভ্রাম্যমান আদালত অভিযানে বের হন। আদালত অভিযান চালিয়ে শহরের উকিলপাড়া এলাকার ফারুক বেকারিকে ১০ হাজার, ডিএস রোডের জালালাবাদ বেকারিকে তিন হাজার টাকা এবং স্টেশন রোডের পিকক বেকারি পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
আদালতের প থেকে এসব প্রতিষ্ঠানে দেওয়া জরিমানা আদায়ের রশিদের উপরে লেখা রয়েছে, ‘এঙঠঊজঘগঊঘঞ ঙঋ ঊঅঝঞ চঅকওঝঞঅঘ্’ । নিচে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরীর স্বার ও সিল রয়েছে।
সুত্রটি আরো জানায়, জেলা প্রশাসকের রাজস্ব শাখা থেকে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মোবাইল কোর্ট পরিচালনার জন্য একটি করে রশিদ বই দেয়া হয়। সেগুলো সরকারী ছাপাখানা থেকে ছাপানোর কথা। আজ অবধি ওই ফরম কিভাবে আছে তা নিয়ে ােভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ঠ অনেকেই।
এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জহির উদ্দিন আহমেদ জানতে চাইলে তিনি বলেন,‘মনে হয় পুরোনো প্রিন্ট যেগুলো ছিল এখনো সেগুলো দিয়ে কাজ চলছে। ওরা (ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট) হাতে ইস্ট পাকিস্তান কেটে বাংলাদেশ লিখে দিলেও পারত। তিনি আরো জানান, সরকারের আদেশে আছে যেখানে পাকিস্তান লিখা আছে সেটি বাংলাদেশ বলিয়া গন্য হবে। এরপরও বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখছি।’
পাকিস্তানী রশিদ দিয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় !!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।