somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিজিবিজি হিজিবিজি

৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাইফে আমি কুনো চার্ম দেখতাছি না ।
ভাবছিলাম রোজার মাসে ভিন্ন কোনো স্বাদ পামু
কোথায় কি ? :-/ :-/
সেই পুরানা ইফতার । বেগুনি, পিয়াজু । তয় এইবার মেনুতে আলুর চপ যুক্ত হইছে । আমার ফেবারিট । কিন্তু ৫ রোজার পর থিকা ঐটাও অখাদ্য লাগা শুরু করছে । আরেকদিন পিজ্জা কিন্যা লইয়া গেছি ।
পুরাই বস্তা পঁচা লাগছে :-* ।
বুঝতাছি না আসলে কি খাইবার মন চাইতেছে :| :| :|
কিছু করবারও মন চায় না । সকাল বেলা ঘুম থিকা উইঠা তড়িঘড়ি কইরা বাসা থিকা বাইর হই । ওত্ত সকালে বাসার সবডি ঘুমায় থাকে । আমি বের হই চুরের মতন /:) /:) ।
কেন জানি বাড়িত থাকতে মন চায় না :( ।
আর আপিসে সারাক্ষণ কেমনে সময়টা কাটান যায় সেই চিন্তা করি ।
কখন ৪টা বাজব আর আমি বাড়িত যামু ? :|
১০ মিনিট পর পর ঘড়ির দিকা চায়ে থাকি ।
৪টা বাজার সাথে সাথে দৌড় মারনের চেষ্টায় থাকি যদি আবার বস একটা মিটিং ডাইকে বসে ।
উনারাতো আটকায়ে রাখতে পারলে মহাখুশি X(
ঐদিন উনাগো দাঁত থিকা মুক্তা ঝরে । X((
তারপর বিশাল জানের জট পারি দিয়া বাসায় যদি ৬টার মাঝে পৌঁছাই তইলে কেল্লাফতে । সোজা বিছানা নিই ।
ইফতার তৈয়ারের পুরা দায়িত্ব আমার বোনটা নিজ হস্তে নিজের কাঁধে চাপায় লইছে আমার আর কিছু করনের থাকলো না :D । একটু ঘোরাঘুরি যদি করছি রান্না ঘরের কাছ দিয়া, আমার বোনে কয় যাও গিয়ে আরাম কর :P । আমার আর বেশি কিছু বলার নাই ।
ইফতারের পরই যে ঝিমুনিটা শুরু হয় তাতে আর বেশিক্ষণ জেগে থাকা সম্ভব হয় না । ৯.৩০টায় বিছানায় গড়াগড়ি আরম্ভ করি । তারপর আর কিছুই মনে থাকে না । :-*
সেহেরীতে মানুষ কেন ডাকে X((
তাও আবার ভাত নামক অখাদ্য খাইতে ।
বেশিরভাগ দিনই পানি পান কইরে ঘুমায় পড়ি ।
কিছুই লেখার পাইতেছি না দেইখে হিজিবিজি রোজনামচা লিখলাম ।
এখন আর লিখতে ইচ্ছা করতেছে না । হাতে ঝিঝি ধরছে X(
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×