লাব্বায়িক ধ্বনিতে মুখরিত মক্কা নগরী
৩১ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক’ ধ্বনিতে মুখরিত এখন পবিত্র মক্কা নগরী। বিশ্বের ১৬২টি দেশের নাগরিকরা হজ পালনের উদ্দেশ্যে সমবেত হয়েছেন এই নগরীতে। এ উপলক্ষে সৌদি সরকার গোটা নগরীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। মসজিদুল হারামসহ মক্কা নগরীতে মোতায়েন করা হয়েছে ২৫ সহস্রাধিক নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মী।
জেদ্দা বিমানবন্দরকে সদা প্রস্তুত রাখা হয়েছে হাজী সাহেবদের সুভাগমনের জন্য। এরই মধ্যে মসজিদুল হারামে উপস্থিতির সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। প্রতিদিন লক্ষাধিক হাজী জড়ো হচ্ছেন এখানে। ধারণা করা হচ্ছে, এ বছর হাজীদের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যাবে। এ দিকে গতকাল শুক্রবার জুমার নামাজের খুৎবায় মুসলিম জাহানের অগ্রগতি এবং সব বালা মুসিবত বিশেষ করে সোয়াইন ফ্লু থেকে রক্ষার জন্য বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া মুসলমানদের অন্যতম পবিত্র স্থান প্রথম কেবলা মসজিদে আল আকসাকে জিম্মিদশা থেকে মুক্ত করার জন্য দোয়া করা হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন