যৌন নিপীড়নের অভিযোগ
১০ ই মে, ২০০৮ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি মো. ছানোয়ার হোসেনকে চাকরিচ্যুত করার দাবিতে রোববার থেকে লাগাতার লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন শুরু করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা।
শাবি'র গনিত বিভাগের এক ছাত্রী নির্যাতনকারী লম্পট শামীম এখন দুবাই পালিয়েছে। গত ২১ এপ্রিল ক্যাম্পাস থেকে নিজের আপন শ্যালিকাকে কৌশলে সিলেট শহরে নিয়ে এসে রাতভর পাশবিক নির্যাতন করে। পরের দিন চট্রগাম বিমান বন্দর দিয়ে দুবাই পালিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষার্থী দুলাভাইয়ের সাথে স্বেচ্ছায় ক্যাম্পাস থেকে চলে আসলেও সে বুঝতে পারেনি তার আপন বোন জামাইয়ের হাতে সে পাশবিক র্নর্যাতনের শিকার হবে। ক্যাম্পাস ছাড়ার আগে এই শিক্ষার্থী তার দুলাভাইয়ের কুমতলব টের পায়নি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তার এক বোন দাবী করে, তার বোনকে তার দুলাভাই অপহরন করেছে। দাবীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলেট মডেল থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ শামীমের সহযোগী ড্রাইভার শিপার আহমদকে আটক করতে সক্ষম হয়েছে। বিভিন্ন পত্রিকায় প্রকাশ পায়, শামীম নির্যাতিতা শিক্ষার্থীর পরিবারে এমন প্রভাব বিস্তার করে রেখেছে যে তার পরিবারের পক্ষে এই কুলাঙ্গারের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। সে দুবাই প্রবাসী রাজনৈতিক দলের সাথে জড়িত। ক্যাম্পাসে এই শিক্ষার্থী নির্যাতনকারীর গ্রেফতারের দাবীতে আন্দোলন চলছে।
শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এরকম কিছু পাঠা আছে । আপনার জানা থাকলে নামটা লিখে দিন সবাই জানুক
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৮ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন