somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের জীবন নিয়ে ভন্ডামী বন্ধ কর

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাবিতে শুক্রবারে ক্লাশ হলে অনেকের আপত্তির সীমা বোধহয় হিমালয় দিয়ে বাধ দিলেও ভেঙ্গে যাবে। কারন দলীয় কিংবা ব্যক্তিগত স্বার্থে তারা রাবিতে আরও থাকতে ইচ্ছুক। কাজেই রাবিতে আরও অনার্স করার সময়ের থেকে ২/৩বছরবেশি থাকলেও তাদের কোন ক্ষতি নেই। তাছাড়া তাদের রাজনৈতিক নেতারা তাদের জন্য চাকুরীর ব্যবস্থা করেই রেখেছেন, তাই অনার্স করতে দেরি হলেও চাকুরী পেতে দেরি হবেনা।
অনেকের আবার পিত্রদেবের অঘাত সম্পত্তি, অনেকের পিতা-মাতা বড় চাকুরীজীবি, কাজেই তাদের সন্তানদের চাকুরী না করলেও চলবে অথবা তারা নিজেরাই সন্তানদের চাকুরী বা ব্যবসায়ের হাল ধরিয়ে দিবেন। সুতরাং তারা রাবিতে ৭/৮ বছর কাটালেও তাদের ক্ষতি নেই।
আর মজার বিষয় হল, কেউ ক্লাস না করলে কর্তৃপক্ষের ক্ষমতা নাই তাকে ক্লাসে আনবার। সেক্ষেত্র তোরা ইচ্ছা করলেই ২বছর বেশি থাকতে পারবি। শুধুশুধু আমাদের শিক্ষাজীবনের মূল্যবান সময় নষ্ট করার মানে কি? কেন এই ভন্ডামী?

কিন্তু তারা একবারও ভাবে না, আমার মত মধ্যবিত্ত পরিবারের কথা। আমার বাবা, ভাই সর্বোপরি আমার পরিবার যে পরিমান কষ্ট করে আমার উচ্চশিক্ষার্থে টাকা পাঠান, তা আমার মত মধ্যবিত্ত পরিবারের সদস্য ব্যতিত কারও পক্ষে বোঝা সম্ভবপর নয়।
অনার্স পাশের পর আবার চাকুরীর যুদ্ধ। সেখানে কবে জয়ী হব তারও নিশ্চয়তা নেই। বাবার টাকা নেই বলে ঘুষাভাবে চাকুরী পেতে যে আরও দেরি হবে তাতে কোনও সন্দেহ নেই। তাই আমাদের মত মধ্যবিত্ত পরিবারের সকল শিক্ষার্থী চান, যত তাড়াতাড়ি সম্ভব লেখাপড়া শেষ করে পরিবারের হাল ধরতে।

কিন্তু এই হরতাল ও অন্যান্য রাজনৈতিক সহিংশতার দরুন, আমাদের পড়াশুনা কবে শেষ হবে তা আল্লাহ ছাড়া কারও পক্ষে বলা সম্ভব নয়। এই পরিস্থিতিতে শুক্রবারে ক্লাশ অত্যন্ত যুক্তিযুক্ত বলে আমার ধারনা। অন্তত দেরিতে হলেও কর্তৃপক্ষ বুঝতে পেরেছে বলে তাদের কে ধন্যবাদ জানাই।

তাছাড়া, নামাজের অজুহাত দেখানো হয়, তাদের বলব জুম্মার নামাজ শুধু তোমরাই পড়ো না, স্যার রাও পড়েন। আর বলাও হয়েছে জুম্মার নামাজের জন্য পাঠদানে বিরতি থাকবে। মুসলিম কি তুমি একাই নাকি জুম্মার নামাজের পর মসজিদ থেকে যে আন্দোলন হয় তা স্থিমিত হবে বলে??তাহলে কেন এত ভন্ডামী??


খালেদা জিয়া বা শেখ হাসিনা সরকার প্রধান হলেও আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। জামাত আসলেই দেশ ইসলামের পুন্যভুমি হবেনা। সবাই আগে নিজেদের আখের গুছাবে। তারপর যে ছাইপাশ থাকবে তা দিয়ে বাহ্মনবাড়ীয়াতে ঘর উঠবে না, রামুতে মন্দির হবে না, কিংবা যারা মারা গেল তারা ফেরত আসবে না। কাজেই সেই মধ্যবিত্ত পরিবারের উন্নতি স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর দিনশেষে আমরা চুনোপটিই থাকব।

কাজেই আমার মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উদ্দেশ্য, লেখাপড়া শেষ করে ছোটখাট চাকরি করে পরিবারের হাল ধরা। সুখে না হলেও শান্তিতে থাকা। সেই শান্তির উপর তোদের এত আক্রোশ কেন?? আমরা রাজনীতি নিয়ে তোদের উপরতো আক্রোশ দেখাই না। তাহলে কেন এত ভন্ডামী??

আরে ভাই, তোদের ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল বাংক, কিংবা রাজনৈতিক নেতা আছে, আমাদের সেরকম সুযোগ নেই। কাজেই নিজেরা ৫বছরের জায়গায় ১০বছর থাক। আমাদের জীবন ও আমাদের পরিবারের জীবিকা নিয়ে নোংরা খেলা বন্ধ কর। ভন্ডামী বন্ধ কর।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতীক্ষায় আছি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫০

প্রতীক্ষায় আছি
সাইফুল ইসলাম সাঈফ

সে মোবাইল নম্বর নিয়েছে
কল দিবে বলেছে
প্রতীক্ষায় আছি কখন কল আসবে
অস্থিরতা কাজ করছে প্রতিমুহূর্তে
সে পাশে আসলে দেখব রোজ ভোর
তার প্রশ্নে আমি বিমোহিত!
কারণ ইচ্ছেগুলো আমার প্রত্যাশিত
তাকে দেখে, শুনে শীতল... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×