‘আদিবাসী মিথ এবং অন্যান্য’ বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সালেক খোকন
এই গাঙ্গেয় বদ্বীপে আর্যদের আগমনের পূর্বে অন্তত আরো চারটি জাতি ছিল : নেগ্রিটো, অষ্ট্রো-এশিয়াটিক, দ্রাবিড় ও ভোটচীনীয়। এ দেশে নিগ্রোদের মতো দৈহিক বৈশিষ্ট্য সম্পন্ন এক আদিম জাতির বসবাসের কথা অনুমান করা হয়। সময়ের বিবর্তনে তাদের স্বকীয় অস্তিত্ব বিলুপ্ত। প্রায় সাড়ে পাঁচ কি ছয় হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে অষ্ট্রো-এশিয়াটিক বা অস্ট্রিক জাতি বাংলায় আগ্রাসন চালিয়ে নেগ্রিটোদের উৎখাত করে। এরাই কোল, ভীল, সাঁওতাল, মু-া, পাহান প্রভৃতি আদিবাসীর আদি-পুরুষ।
অষ্ট্রো-এশিয়াটিক জাতির আমলে কিংবা কিছুটা পরে দ্রাবিড় জাতি এ দেশে এসে অষ্ট্রো-এশিয়াটিক জাতিকে গ্রাস করে ফেলে। অষ্ট্রো-দ্রাবিড় জনগগোষ্ঠীর সংমিশ্রণেই আর্যপূর্ব জনগোষ্ঠীর সৃষ্টি হয়। এ প্রাক-আর্য জনগোষ্ঠীই বাঙালিদের তিন-চতুর্থাংশের বেশি দখল করে রয়েছে। আর্যদের পর এ দেশে মঙ্গোলীয় বা ভোটচীনীয় জনগোষ্ঠীর আগমন ঘটে। কিন্তু বাংলার মানুষের রক্তের মধ্যে তাদের রক্তের মিশ্রণ খুব বেশি নয়। বাংলার উত্তর ও উত্তর-পূর্ব সীমান্তে এদের অস্তিত্ব রয়েছে। গারো, কোচ, ত্রিপুরা, চাকমা ইত্যাদি আদিবাসী এ গোষ্ঠীভূক্ত।
কালের বিবর্তনে এইসব আদিবাসী এখন সংখ্যালঘু। সংখ্যাগুরুদের প্রভাব এবং নিপীড়নে তাদের অস্তিত্বই সঙ্কটাপন্ন। লুপ্ত হচ্ছে তারা এবং তাদের ভাষা, সংস্কৃতি। হাজার হাজার বছর ধরে যেসব বিশ্বাস প্রচলিত ছিল তাদের মধ্যে, হারিয়ে যাচ্ছে সেগুলোও। সেসব বিশ্বাস বা মিথ বা লোককথা যেমন অভিনব তেমনি বিস্ময়করও। কয়েকবছর ধরে আদিবাসীদের দ্বারে দ্বারে গিয়ে সংগ্রহ করি সেসব মিথ। ঝরঝরে গদ্যে তুলে আনার চেষ্টা করেছি কড়া, সাঁওতাল, ভুনজার, ওরাও, তুরি ও মাহালিদের মিথগুলোসহ বসন-ভূষণ, খাদ্যাভ্যাস, আচার-অনুষ্ঠান, গোত্র পরিচালনা, জীবনযাপন পদ্ধতি, টিকে থাকার সংগ্রামের চিত্র সহ নানা বিষয়। আদিবাসীদের এসব লিখা নিয়ে ইত্যাদি গ্রন্থ প্রকাশ বের করেছে ‘আদিবাসী মিথ এবং অন্যান্য’ নামে একটি বই। অমর একুশে বই মেলায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ৩ ফেব্রুয়ারি ২০১১,বৃহস্পতিবার বিকেল ৪.৩০ টায় নজরুল মঞ্চে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত ছড়াকার ও শিশুসাহিত্যিক জনাব লুৎফর রহমান রিটন,মাননীয় সংসদ সদস্য জনাব খালিদ মাহমুদ চৌধুরী ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক জনাব গোলাম মোর্তোজা।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সকল বন্ধুদের আমন্ত্রণ রইল।
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।