শ্রেষ্ঠ বাংলা ব্লগ এবং কিছু কথা।
কিছু করা হয় না।
এইটা কেমন কথা বললা। একজন ঝাড়ুদারওতো কিছু না কিছু করে। ঝাড়ু দিয়া আবর্জনা দূর করে।
আমি ব্লগিং করি।
এইটা আবার কোন ধান্দাবাজি।
আমি লিখি।
কোন পত্রিকায়?
কোন পত্রিকায় না।
তাইলে কি বাজারের ফর্দ লেখ।
ঐ যে বললাম। আমি ব্লগে লেখি।
বুঝাইয়া বল।
ব্লগ হচ্ছে একটি ইন্টারনেট ভিত্তিক সাইট। যেখানে সবাই তাদের চিন্তা ভাবনা শেয়ার করতে পারে।
কেমন টাকা পয়সা দেয়।
কোন টাকা পয়সা দেয় না।
তাইলে এখানে সময় নষ্ট করার দরকার কি। বাসে কান পাকার ওষুধ বিক্রি করলেওতো কিছু পয়সা কঁড়ি পাওয়া যায়।
এখানে আমরা নিজের আনন্দের জন্য লিখি।
ভাল। পেট খালি থাকলেও যে আনন্দ করা যায় জানা ছিল না।
তা কি লেখা হয়। নতুন কোন ছবি মুক্তি পাইল। কোন নায়িকা কোন নায়কের সাথে পলায়ন করিল।
কোন নির্ধারিত একটি বিষয়ের উপরে এখানে লেখা হয় না। দৈনন্দি ঘটনাবলি থেকে শুরু করে এমন কোন বিষয় নাই যা নিয়ে এখানে আলোচনা করা হয় না।
পত্রিকা আর নিউজ চ্যানেলগুলি কি বইসা বইসা মাছি মারব।
আপনি পত্রিকায় কোন খবর পরদিন সকালে জানতে পারছেন। আর টিভি চ্যানেলের কোন খবরের তাৎখনিক কোন প্রত্রিক্রিয়া আপনি জানাতে পারছেন না। কিন্তু ব্লগে এটা সম্ভব। আপনি প্রতি মুহুর্তে বিভিন্ন ঘটনাবলি জানতে পারছেন এবং সাথে সাথে আমরা আমাদের প্রত্রিক্রিয়া জানাতে পারছি।
ভাল। কিন্তু বিনা পারিশ্রমিকে এইসব কইরা লাভ কি।
এটা একটা ভার্চুয়াল জগত। এখানে আমরা কেউ কাউকে চিনি না। তারপরও সবাই এক মায়ার অদৃশ্য বাধনে বাঁধা। মনে হয় হাত বাড়ালেই ছোয়া যাবে। কি দেশ থেকে কি বিদেশ থেকে বিভিন্ন বিষয় নিয়ে একজন আরেক জনের সাথে বিতর্কে জড়িয়ে পড়ি। এই ঝগড়া করছি আবার পরক্ষণেই মমতামাখা হাত বাড়িয়ে দিচ্ছি। এই অনুভূতিকে কোন কিছুর সাথে তুলনা করা যাবে না। এ অনেকটা বর্ষার প্রথম ভেসে আসা ভেজা মাটির গন্ধের মত। বৃষ্টিতে ভেজা কদম ফুলের স্পর্শ। ছেলে বেলার মত বৃষ্টির পানিতে ভাসানো কাগজের নৌকার খেলা। আকাশে ভেসে বেড়ানো মেঘের খেলা। সূযোর্দয়-সূর্যাস্তের সময় মায়াবী আলোর খেলা।
ব্যাস ব্যাস আর বলতে হবে না। বুঝাই যাচ্ছে অনেক খেলাধুলা হয় এখানে। ঠিক আছে চালাই যাও। তোমার জন্য বিনা পয়সায় উপদেশ হচ্ছে-যতই তর্ক বিতর্ক কর না কেন সবার আগে মানুষকে শ্রদ্ধা করতে শিখ। মানুষক ভালবাস তার মতামতকে সন্মান কর। না হলে কখনই একজন ভাল ব্লগার, সর্বোপরি একজন ভাল মানুষ হতে পারবা না।
** বেস্ট অফ ব্লগস বা সেরা ব্লগ প্রতিযোগিতার ষষ্ঠ আসরের চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করলো জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে৷ যাতে আলী মাহমেদ-এর ব্লগ উঠে এলো শ্রেষ্ঠ বাংলা ব্লগ হিসেবে৷
অভিনন্দন এই প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সবাইকে। যারা অংশগ্রহণ করেছেন। যারা ভোট দিয়েছেন। আমি এই প্রতিযোগিতা সম্পর্কে জানতে পারি অনেক পরে। সম্ভবত আরও ব্যাপক প্রচারনার দরকার ছিল। মনিটরের পর্দায় অন্যান্য ভাষার সাথে যখন আমার বাংলা ভাষাকে ধ্রুব তরার মত জ্বল জ্বল করতে দেখি তখন কি এক অজানা আনন্দে বুক ভরে আসে।
একটা জিনিস আমাকে খুব আহত করছে। বিভিন্ন ব্লগে এই প্রতিযোগি নিয়ে কিছু ব্লগার বিরুপ মন্তব্য করছেন। এটা করে এইসব ব্লগারদের যারা ভোট দিয়েছেন তাদের ভালবাসাকে অসন্মান করা হচ্ছে। কে কোন দলের, কে কোন সাইটে লেখেন এইসব দেখেতো আর আমরা তাদের ভোট করিনি। আমার বাংলা ভাষা বিশ্বের অন্যান্য ভাষার সাথে প্রতিযোগিতা করছে এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা।
এভারেস্টের চূড়ায় অন্য দেশের পতাকার সাথে আমার দেশের পতাকাও উড়ছে। পতাকা যে বাশেঁর মাথায় বাঁধা সেটা কোন ধরণের বাঁশ এটাতো আমাদের দেখার দেরকার নাই। যিনি এই পতাকা সেখানে নিয়ে গেছেন তিনি কি ঘোড়া না গাধায় চড়ে হিমালয় পাড়ি দিয়েছেন এটা নিয়েতো বিতর্ক করার কোন প্রয়োজন দেখি না। অন্যদের পতাকা নিয়েতো কোন বিতর্ক নাই। তবে সমস্ত বিতর্ক আমার দেশের পতাকা নিয়ে কেন। সব দেশের পতাকার সাথে আমার দেশের পতাকাও সমান তালে উড়ছে এরচেয়ে বড় আনন্দের আর কি হতে পারে।
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।