somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ফেইসবুক গ্রুপ B-SCAN

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বদলে যাচ্ছে সবকিছু,প্রযুক্তির উত্তর উত্তর কল্যাণে দ্রুত এগিয়ে যাচ্ছি আমরা।দিনে দিনে হয়ে উঠছি আধুনিক। তারপরও সত্যি কি কিছু বদলাচ্ছে? যদি চিন্তা করি বাংলাদেশের একজন প্রতিবন্ধীর দৃষ্টিকোন থেকে, না কিছুই বদলাচ্ছে না? আজও তারা ঘরে বাইরে সবকিছু থেকে বঞ্চিত।আজও তারা সমাজে সম্মানের সাথে গ্রহণযোগ্য নয়।উন্নত বিশ্বে ওরা যখন জীবন কাটাচ্ছে একদম স্বাভাবিক ভাবে আমরা তখন লড়াই করছি নিজেদের অস্তিত্তকে প্রমান করতে।সর্বত্রই তারা বৈষম্যের শিকার।সমাজ বা রাষ্ট্র কারোরই যেন সময় নেই তাদের কথা ভাবার।মাঝে মাঝে নিজেদের মনেই প্রশ্ন জাগে আমরা মানুষতো?

ইন্টারনেটের কল্যাণে ফেইসবুক আজ একটি জনপ্রিয় নাম।মানুষের কাছে দ্রুত পৌঁছে যাওয়ার মাধ্যম।ঘরের বাইরে যাদের যাবার উপায় নেই তাদের জন্য যেন এক স্বপ্নলোকের চাবি।চারদেয়ালের মাঝে বসেই পরিচয় কত শত মানুষের সাথে,দেশে এবং বিদেশে।তাদের মাঝে এমনও অনেকে আছেন, সারাজীবনেও যাদের সাথে কথা বলার সুযোগই হয়তো হতো না আমাদের।ত্রিশ কোটি সদস্য আজ ফেইসবুকের।বাংলাদেশের সেলিব্রেটিরাও আজ একে ব্যবহার করছেন সরাসরি দর্শক মতামত জরিপের মাধ্যম হিসাবে।এখানে আছেন সাংবাদিক,লেখক,বড় বড় এনজিও,জাতিসংঘের বিভিন্ন সংস্থাও।কক্সবাজার ও সুন্দরবনকে তালিকার শীর্ষস্থানে তুলে আনার ব্যপারে ফেইসবুকের বিশেষ ভুমিকা রয়েছে।আছে অনেক রকম মত প্রকাশেরও সুযোগ,গড়ে তোলা যায় নিজস্ব মতবাদের দল।

আজ আমি আপনাদের তেমন একটি দলের কথাই বলবো,যারা নিরুপায় হয়ে তাদের অধিকার আদায়ের পথ হিসাবে ফেইসবুক কে বেছে নিয়েছে।আমি তাদেরই একজন।

প্রতিবন্ধীদের অধিকার আদায়ে আমরা একটি গ্রুপ খুলেছি যার নাম ‘’ Bangladeshi Systems Change Advocacy Network (B-SCAN)’’ ।যেই গ্রুপটি ইতিমধ্যেই অনেকের নজর কাড়তে সক্ষম হয়েছে।দুই মাসে সদস্য সংখ্যা পৌঁছেছে প্রায় দুই হাজার পাঁচশতে। আমাদের কাজ প্রতিবন্ধীদের প্রতি মানুষের দৃষ্টিভংগীর পরিবর্তন করা।মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠা পেতে তাদের মাঝে আত্নবিশ্বাস গড়ে তোলা।এমন একটি জায়গা তৈরী করা যেখানে আমরা খুব সহজে একত্রিত হতে পারবো।ফেইকবুক যে এখন একটি তেমনি গুরুত্তপূর্ণ জায়গা সেটা বলার অপেক্ষা রাখে না।

আমদের মুল স্লোগান ‘’সর্বত্র প্রবেশের সুবিধা চাই’’।সেটা হতে হবে শিক্ষা,চাকুরী,যাতায়াত,বাসস্থান,বিনোদন ইত্যাদি সর্বত্র।সেই লক্ষ্যে বাংলাদেশে গড়ে উঠুক একটি সুষ্ঠু অবকাঠামো।যেখানে একজন প্রতিবন্ধী নিজেকে সাবলম্বী হিসাবে গড়ে তুলতে পারবে।শুধু ফেইসবুকে বসে কোনদিন এই কাজ স্মপন্ন হবে না আমরা জানি।কারণ প্রযুক্তি আজও পৌঁছায়নি বাংলাদেশের ঘরে ঘরে।তারপরও দেশের শিক্ষিত জনশক্তির একটা অংশ কিন্তু এখানেই আছেন।তাই জায়গাটিকে হালকা করে দেখার কোন সুযোগ নেই।এখান থেকেই তৈরী হতে পারে সেই জনমত তৈরীর ভিত্তি যদি আপানারা আমাদের পাশে এসে দাঁড়ান।আমাদের প্রথম লক্ষ সেটাই।আপনাকে কি পাবো আমদের পাশে?

সালমা মাহবুব
Admin
Bangladeshi Systems Change Advocacy Network (B-SCAN)
(Click This Link)
Email:[email protected]
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×