somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টিফেন হকিং ও বাংলাদেশের প্রতিবন্ধী

১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভিনন্দন ডঃ মুহাম্মদ ইউনুসকে আর সেই সাথে একজন প্রতিবন্ধীকে যিনি বাংলাদেশের ডঃ মুহাম্মদ ইউনুস মতো ভিনদেশি হিসাবে মেডেল অব ফ্রীডম পেলেন তাঁর কাজের জন্য।হাঁ আমি ব্রিটিশ বংশদ্ভুতো স্টীফেন হকিং এর কথাই বলছি।যিনি কেমব্রিজ বিশবিদ্যালয়ে লুকাসিয়ানা বিভাগে গনিত ও পদার্থবিদ্যার মতো কঠিন বিষয়ে অধ্যাপনা করছেন,যেখানে একসময় কাজ করেছেন স্যার আইজ্যাক নিউটন।
স্টিফেন হকিং যে রোগটিতে ভুগছেন তার নাম নিওরো মাসকুলার ডিসট্রফি(Neuro Muscular Distrophy)যা এমিওট্রফিক লেটারেল স্ক্লেরোসিস
(Amyotrophic lateral sclerosis)ALS নামে পরিচিত।এটি একটি দুরারোগ্য ব্যধি।এই রোগে আস্তে আস্তে পেশিগুলো দুর্বল হয়ে পড়ে।হাত পা নাড়ানো অসাধ্য হয়ে যায়।উনি একজন শারিরীক প্রতিবন্ধী।কিন্তু উনার মস্তিস্ক সম্পুর্ন সচল।এই রোগে সাধারনত মানুষ বেশিদিন বাঁচেনা।উনি এই ক্ষেত্রে ব্যতিক্রম।৬৭ বছর বয়সেও উনি অধ্যাপনা এবং গবেষণা করে যাচ্ছেন। কসমোলজি (Cosmology) এবং কোয়ান্টাম গ্রেভিটি(Quantam Gravity)উনার গবেষণার বিষয়বস্তু।উনার সবচেয়ে আলোচিত কাজটি হল ব্ল্যাক হোল থিওরি(Blackhole Theory)।
ভাবছিলাম বাংলাদেশে জন্মালে কি করুণ পরিনতি হতো এই মানুষটির।সবাই শুধু দেখতো উনি কিছুই করতে পারেন না,কে ভাবতো ঐ অসামান্য ব্রেইনটি সদ্বব্যবহারের কথা,যা দিয়ে উনি আজ বিশ্ব দরবারে সুপরিচিত।কে চিন্তা করতো উনাকে স্কুলে পড়ানোর কথা।তাঁর বাবা মা কে না জানি কত জায়গায় সামাজিকভাবে অপদস্থ করা হত এমন একটি সন্তানের জন্য।সেই লজ্জায় হয়তো তাকে ঘরের বাইরেই বের করা হতো না কে জানে?বাংলাদেশের প্রতিবন্ধীদের জীবন বেশীরভাগেরই এমন।
হকিং সাহেব ভাগ্যবান তাই উনার বাংলাদেশে জন্ম হয়নি,হলে এই দেশে উনি কি পারেন তার চাইতে বড় করে দেখা হত উনি কিছুই পারেন না।কোন এক গৃহকোনে হয়তো জড় পদার্থের মত পড়ে থাকতেন,কেউ ভাবতোই না উনিও একজন মানুষ,উনারও অধিকার আছে শিক্ষা,বিনোদন বা কারও ভালবাসা পাবার।উনিও কিছু দিতে পারেন এই সমাজ, এই দেশ,এই পৃথিবীকে।ষুধু তাঁর কিছু বিশেষ ব্যবস্থার প্রয়োজন যেটি তাঁর সরকার বা সমাজ তাঁর জন্য করে দিয়েছেন।যেমন চলাফেরার জন্য একটি ইলেক্ট্রিক হুইলচেয়ার,কথা বলার জন্য ভয়েস সিন্থেসাইজার ইত্যাদি।
স্টিফেন হকিং যা দিয়েছেন এই বিশ্বকে তাঁর জ্ঞানের মাধ্যমে তা কি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হলেই কি দেয়া সম্ভব ছিল?মোটেই না।তেমনি একজন প্রতিবন্ধী হলেই তার কিছু করার নেই বা দেবার নেই এই সমাজ বা দেশকে এটা ভাবা মোটেই ঠিক নয়।আমরা তো জানি না কার মাঝে কি ক্ষমতা লুকিয়ে আছে?আর তা ছাড়াও একজন প্রতিবন্ধীরও আছে সকল মৌ্লিক অধিকার।সেও চায় না অন্যের উপর নির্ভর করে বাচঁতে তাই সবার মত তাদের প্রতিও সরকারের মনোযোগী হওয়া প্রয়োজন।সুপ্ত প্রতিভা বিকশিত করা এবং সকল নাগরিক অধিকার নিশ্চিত করাই সরকারের কাজ।সেই লক্ষ্যে প্রতিবন্ধীদের জন্য চাই একটি সঠিক অবকাঠামো।

This article of mine was published in JONOKONTHO (4/9/09),in page 15.
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×