কাকের দল করে আন্দলন।
করমসূচী, হবে কাক-বন্ধন।
বৃদ্ধ কাকে জিজ্ঞাসিল 'ঘটনা কি?'
আয়োজক কয়, 'আরে জানো না কি!
সে এক বিশাল ঘটনা,
এমন অন্যায় মানা যায় না!'
'তা বেশ বেশ,নাহয় নাইবা মানো,
তা কাক বন্ধন কেন তা তো যানো?'
'আলবৎ,লাখো শহীদের রক্তে গড়া দেশ,
সে দেশের মান কি করে হতে দেই শেষ!'
'আহা, তা ঘটনাটা কি তা তো বল!
দেশের মান, সে তো সব কিছুর বড়।'
'সে হবেক্ষন,শুনুন সকলকে করছি জড়,
সব্বাই মিলে করব কাক বন্ধন বড়।
এবার আর পার পাবেনা ব্যাটারা,
ঘুঘুর এবার ফাদে পরার পালা।'
'সক্কলে আসছে!তবে নিশ্চয় কিছু হবে,
তা এমন আয়োজনের কারন কি সুধাবে?'
'প্রথম সারীর বুদ্ধিজীবি বক্তার দল,
আসছে নিয়ে জ্বালাময়ী ভাষন।
খানাপিনা, সে নিয়ে ভাবছি না,
স্পন্সর মিলেছে নো টেনশন।'
'তা নিরবোধ কোথাকার,বলছি
কারযকারণ নিশ্চই কিছু আছে,নাকি?'
'না মানে, ইয়ে, আসলে,
নিশ্চই সম্ভূ কাকা জানে।'
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৫ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



