- তুমি আজ বড্ড সিগারেট খাচ্ছ দাঁড়কাক।
- এখনি ছুঁড়ে দিচ্ছি
কিন্তু তাঁর বদলে?
- বড্ড হ্যাংলা। যেন খাওনি কখনো?
- খেয়েছি। কিন্তু আমার খিদের কাছে সে সব তো নস্যি।
পুরো ঢাকা শহর এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি
আকাশটাকে ওমলেটের মতো চিরে চিরে
নক্ষত্রগুলোকে চিনে বাদামের মতো টুকটাক করে
পাহাড়গুলোকে পাঁপড় ভাজার মতো মড়মড়িয়ে
আর পদ্মা?
সে তো এক গ্লাস শরবত।
- থাক। খুব বীরপুরুষ।
- সত্যি তাই।
পৃথিবীর কাছে আমি এই রকমই ভয়ংকর বিস্ফোরন।
কেবল তোমার কাছে এলেই দুধের বালক
কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নুলো ভিখারী
এক পয়সা, আধ পয়সা কিংবা এক টুকরা পাউরুটির বেশি
আর কিছু ছিনিয়ে নিতে পারিনা।
- মিথ্যুক।
- কেন?
- সে দিন আমার সর্বাঙ্গের শাড়ী ধরে টান মারনি?
- হতে পারে।
ভিখারীদের কি ডাকাত হতে ইচ্ছে করবেনা একদিনও?
(অসাধারণ এই কবিতা পড়ার পরে মনে হয়েছিলো এটাতো আমার লেখার কথা!
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




