somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"সংস্কৃতি" নিয়ে মিডিয়ার লুলামি

০২ রা জুন, ২০১৫ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংস্কৃতি আমাদের অতি চেনা একটি শব্দ। এই শব্দটি প্রতিনিধিত্ব করে কিছু ধারনার। একজন স্কটিশ বিশেষজ্ঞ (নামটা ভুলে গেছি) খুবই সহজ এবং চমৎকার ভাবে সংস্কৃতির সজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, “Culture is what we have and what we do” ।
সহজ ভাবে বহুকাল ধরে আমরা যা করি, যা খাই, যা বিশ্বাস করি এবং যা পালন করি তাই সংস্কৃতি।
আজ শবে বরাত। ইসলামে এই অনুষ্ঠানটি ওতটা বেশি গুরুত্বপূর্ণ না। তবে আমাদের বাংলাদেশ এর মানুষ এর জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ। বহুকাল আগে থেকেই এইদিনে আত্নীয়-স্বজন যারা দূরেও থাকে তারা বাড়ীতে আসে, প্রায় সব বাড়িতেই ভাল খাবার তৈরি করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সবাইকে এই দিন আপ্যায়ন করার চেষ্টা করে। এ নিয়ে একটা কথা খুব চালু আছে, এই দিনে ফকিরদের পাওয়া যায় না। কারন আগে থেকেই তারা দাওয়াত পেয়ে যায় কোন না কোন বাড়ীতে। একদম ছোট থেকে শুরু করে সব বয়েসি পুরুষ মাগরিব এদিনে মসজিদে যায়। প্রতিটা মসজিদেই বিশেষ দোয়া অনুষ্ঠান হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। সবার সাথে সবার দেখা হয়। আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য এবং একটা অসাধারণ অনুষ্ঠান এই শবে বরাত। এটা আমাদের শিক্ষাদেয় সহনশীলতা, মহানুভবতা, এবং ভাতৃত্ববোধ এর।
কিন্তু কোন একটি অজ্ঞাত কারনে কোন গণমাধ্যমই এ নিয়ে মোটেও আগ্রহী নয়। সংবাদপত্র গুলো একদম নিচের এক কলামে একটি খবর দিয়েই শেষ। আর কয়েকটা টিভি ষ্টেশন গুলো খবরের কোন ফাঁকে ১০ সেকেন্ডের একটি নিউজ দিয়েই শেষ। অথচ যেগুলো আমাদের সংস্কৃতির কোন অংশই না। হয়তো ঢাকার কোন এক অংশে অল্প কিছু মানুষ পালন করছে সেসব অনুষ্ঠান নিয়ে বিশাল বিশাল ক্রোরপত্র, ১০-১২ মিনিটের লিড নিউজ প্রচার করে। বিশেষ অনুষ্ঠানও হয় (যেমন পহেলা ফাল্গুন, চৈত্র সংক্রান্তি)। আর সনাতন, খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মের ছোট ছোট ধর্মীয় অনুস্টান নিয়ে অনেক মাতামাতি করে আমাদের সংস্কৃতি বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করে। এমন একটা অবস্থা গণমাধ্যম গুলো আমাদের এমন বার্তা দিচ্ছে আমাদের সংস্কৃতি মানেই নাচা-নাচি (বিভিন্ন টিভির সংস্কৃতি সংবাদ আর আগের যে ভিডিও চিত্র দেওয়া হয় লক্ষ্য করবেন) আর যত অন্য ধর্মের যত প্রকার অনুষ্ঠান আছে তা সব।
অথচ আমাদের পাশের দেশের টিভি ষ্টেশন গুলো দেখুন, ভারতের সাধারন মানুষ যেভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে সমান গতিতে তারা সেগুলো প্রচার করে। এমনকি ধারাবাহিক সিরিয়ালগুলোও সেই সব অনুষ্ঠান নিয়ে বিশেষ পর্ব থাকে। সব অভিনেতা, অভিনেত্রীর টুইটার বা ফেসবুক পেজ যদি ফলো করেন ছাপ পাবেন। আর আমাদের দেশের মিডিয়া?
কোন অনুষ্ঠান এর সাথে ইসলাম এর সম্পর্ক থাকলেই গণমাধ্যম এবং সংশ্লিষ্টদের গাত্রদাহ শুরু হয়ে যায়। এহেন গণমাধ্যম এবং অভিনেতা, অভিনেত্রীর দিয়ে আমরা কিহা করিবো, যারা আমাদের বিশ্বাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে প্রকাশ করে না বরং অস্বীকার করে। আর যা আমাদের না তা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×