somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডকুমেন্টেশন (2005)

০৬ ই এপ্রিল, ২০০৬ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডকুমেন্টেশন

1. ভূমিকা :

ডকুমেন্টেশন বলতেই পায়ে বুটজুতো ও বুটিদার কালো মোজা থেকে সোজা নেমে আপিস চত্বর । যার বাসডিপো ডানদিকে নেভী ব্লু ইউনিফর্মে বাঁধানো দরজা হয়ে গেলে সারা সকাল ধরে সমগ্র দোতলা জুড়ে ছড়িয়ে থাকা এইসব শব্দাবলী থেকে খুঁটে খুঁটে ম্যান আওয়ার টুকে রাখে ম্যানেজার । বাংলা হয় না বলে তাদের শরীরে ঢাকা থাকে চৌখুপী কাঁচের মতো দু'চারটি .DOC ফাইল আর হাইলাইটে কাঁচা হলুদের রেফারেন্স দিতেই বুলেট পয়েন্টে লেখা হয় :

1.1 দক্ষিণী মহিলা
1.2 রাজুদা'র গায়ে হলুদ
1.3 যেবার জন্ডিস হলো পর পর দুইবার .....

2. প্রয়োগবিধি :

টেবিল ও টানা জানলার পাশে জমে উঠতেই ছোটোখাতা নোটপ্যাড * ক্রমশঃ বাসগুমটির মতো এক একটি সকাল হয়ে যায় ঈষৎ চুপচাপ কোনো রেসকিউ হোমের কিশোরী * আর মেয়ে কন্ডাক্টরের ডিউটি শেষ হলে তার খাকী ইউনিফর্ম নীচে গেট মুখে দাঁড়িয়ে থাকে যেন একটি কথা বলা মোটর বাইক কিছুক্ষণ পর হু-শ করে চলে যাবে পার্কে ও পাথরের কেয়ারিতে । কিছু পরে মাইসোর মাল্লিগে * ও সেদ্ধ বাদামের বিবরণ কিছুটা বিস্তৃত হয়ে উঠলে মিহি মনোযোগ ক্লোজ-আপগুলি ভরে যায় ছোটো ছোটো নির্দেশিকা ও তালিকা লেবেলে আর সেখানে কালোঢাকা কাঁচের গায়ে সরু সরু গান বাজতে থাকে ঢিক-চিকি-ঢিক-চিকি * জেন ও জানালায় ।

3. পরিশিষ্ট :

3.1 * ছোটোখাতা নোটপ্যাড : ছোটো খাতা নোটপ্যাড উভয়তঃ সুবিধাজনক ও সুলভ , তাই আপনার খুঁটিনাটি স-ব কিছু নথিবদ্ধ দেখবেন চমৎকার পেশাদারী কেতা ও কায়দায় দুরুস্ত রাখা আছে পর পর ভারী শান্ত ও শায়িত , এররহীন আর আপনিও মিলিয়ে নিতে পারছেন নম্বরের আকৃতি বিশিষ্ট এক একটি নরম সেভিং ফোম মিটিং , সহজেই আপনার টাস্কবার দেখে ।

3.2 * রেসকিউ হোমের কিশোরী : এসব কিশোরীরা নতমুখী ও আশ্চর্য ক্যামেরাব্যাপী যে স্বর্ণকেশী ছবির দোকানে চৌকো ফ্রেমের মতো হলুদ হাইলাইট হয়ে যায় বার বার , ন্যাশনাল জিওগ্রাফিক দেখে না বলে তারা তাকে চিনতে পারে না । ফলতঃ এবম্বিধ কারুকার্যে এমনকি চুলের রং ও পরিবার বদলে গেলেও ধরা যায় না রংপেন্সিলের বাক্সে কিভাবে বসে থাকে কুঁড়ে ঘর ও আদিবাসী তরুণ আর এ পর্যায়ে লেন্সের দিকে তাকালে দেখা যায় বাঁধানো মেঝের মতো সেন্টারহোম জুড়ে রেসকিউ হচ্ছে কতগুলি পাখী , হাতে ফল , ছোটো ক'রে কাটা , রঙীন প্লাস্টিক , কিছু জলের বোতল ।

3.3 * মাইসোর মাল্লিগে : মাল্লিগে মানে লাল সাদা মল্লিকা ফুল যারা সকালে ও বিকালে দু'বেলাই নিয়মিত খুচরো খিদেগুলিকে রোগা হাতে গেঁথে রাখে থোকা থোকা বিনুনীতে । কারণ তারা জানে প্রতিদিনই এসময়ে বিবিধ নগরপালিয়া থেকে বেড়িয়ে আসে হিজ রয়্যাল ম্যাজেস্টি অব মাইসোরের সারিবদ্ধ পাগড়িগুলি আর তাদের পিছনে লম্বা দুলতে থাকে নারকেল তেলমাখা সিঁদুরের টিপফুল লাল সাদা - থোকা থোকা খিদে ।

3.4 * ঢিক-চিকি গান : ঢিক-চিকি ঢিক-চিকি শব্দগুলি টানা ও প্রলম্বিত হ'লে সন্ধ্যেবেলায় রাস্তা ও জোরালো ল্যাম্পপোস্ট জুড়ে ঘুরে বেড়াতে থাকে ছোটো বড়ো সীটবেলট যাদের কাঁচকালো জানালায় অনর্গল ফিতের মতো ঝুলতে থাকে যেন গান বা এরকম ফেরোমেন শব্দ ট্যাগ যার এককোনে লেখা থাকে নাম , তার পিতার মেডেল । ফলতঃ এইসব ঢিক-চিকি শব্দঋতু দিনান্তে চমৎকার এক ঝাঁক পলিথিন পাখি হয়ে উড়ে বেড়ায় রাবারে ও রাস্তায় যেহেতু আরো পাখি পলিথিন , শব্দগুলিকে আলগা শুনলে মনে হয় প্রকৃতই এক আশ্চর্য গান হচ্ছে ঢিক-চিকি ঢিক-চিকি ঢিক-চিকি ।

4. তথ্য ও যোগাযোগ : আর এখানে কোনা করে সইকোটেশনে লেখা থাকে ডাকঘর , তার বার্তায় সকলের নাম ও পদবী পরিচয় ।

(2005)
-----------
http://www.sulekhapatrika.com 2005
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৬ বিকাল ৩:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×