ট্রাভেলার ভাই-ব্রাদার ও বোন-সিস্টার,
অনলাইনে ইন্ডিয়ার ট্রেনের টিকেট কাটা নিয়ে একটু হেল্পান....
অনেকদিন দেশের বাহিরে ঘুরা ঘুরি হয় না। তাই এইবার সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। ইনশাল্লাহ ডিসেম্বেরের ২৯/৩০ তারিখ ইন্ডিয়া যাচ্ছি। আমাদের রুটঃ ঢাকা> কলকাতা> জয়পুর> আগ্রা> দিল্লী> চান্দিগড়> সিমলা> দিল্লী> কলকাতা> ঢাকা।
উত্তারার একটা এজেন্সির কাছে রেলের টিকিট পেয়েছি কিন্তু তারা নির্দিষ্ট ভাড়ার থেকে ৭০০-৮০০ টাকা বেশি নিচ্ছে (২০০ বেশি নেয়ার কথা)। এই বিষয়ে জিজ্ঞাস করার পর তারা বলে ট্রেন টিকেটের সাথে ট্যাক্স আছে, আমার মনে হয় মিত্থা কথা।
যাই হোক, আমার ক্রেডিট কার্ড আছে, এখন অনলাইনে ইন্ডিয়ার ট্রেনের টিকেট কিভাবে কাটবো?
কোন সমস্যা হয় কি না,
কারো অভিজ্ঞতা থাকলে শেয়ার করেন
অগ্রিম ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

