নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,
যুগ জনমের বন্ধু আমার আধাঁর ঘরে আলো
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে
নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে
বিশ্ব জনে নিঃস্ব করে পবিত্রতা আনে,
সাধক জনে নিস্তারিতে তার মত কে জানে?
বিনা মূল্যে ময়লা ধুয়ে করে পরিস্কার।
বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর।
নিন্দুক সে বেচে থাকুক বিশ্ব হিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কুপা ভরে।
সংকলিত
আল্লাহর নিকট নিন্দুক ও হিংসুকদের থেকে পানাহ চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


