somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুনাজির
"রব হিসেবে আল্লাহকে, দীন হিসেবে ইসলামকে ও নবী হিসেবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছি।"কোনো দল পছন্দ করি না, তবে সরকারের হিতাকাঙ্খী ও তার ভালো কাজের সহযোগী হওয়া পছন্দ করি।

কেউ আমাদের নয়

৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ আমাদের নয়: জিন্নাহ, ইয়াহিয়া, ভুট্টু, মুজিব, জিয়া, ইরশাদ ও খালেদা-হাসিনা। না, তারা কেউ ইসলাম ও মুসলিমের পক্ষের নয়, যদিও তাদের পরিচয় মুসলিম। তারা সবাই এক সিলেবাসের ছাত্র, ক্ষমতার জন্যই তাদের সবার রাজনীতি। কেউ সংসদ, সংবিধান কিংবা রাষ্ট্রীয় নথিতে ইসলামের চিহ্নটুকুন বরদাস্ত করতে পারেননি, বরং তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। কেউ সাদরে গ্রহণ করেছেন, বরং জায়গা দিয়েছেন। কেউ দুধ-কলা-ভাত দিয়ে আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করান; কেউ করাননি। কারো আমলে নাস্তিক-মুরতাদ-বৌদ্ধ-হিন্দু ও বামেরা আকাশের চাঁদ হাতে পায়, পক্ষান্তরে নবীর ওয়ারিশ আলেম সমাজ ও ডানেরা অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়। তবুও তারা মুসলিম, যদিও তার পাঁচ পয়সা মূল্য নেই; তবে যারা ইসলামের পক্ষে কিছু না করতে পারলেও বিদ্রোহ করেনি, তাদের বিষয়টি আল্লাহর উপর সোপর্দ।

পাকিস্তানীরা পশ্চিম পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের উপর প্রাধান্য ছিল, একই কায়দায় গোপাল গঞ্জিরা গোপাল গঞ্জকে বাংলাদেশের অবশিষ্ট ৬৩-জেলার উপর প্রাধান্য দিচ্ছে চাকুরী, উন্নয়ন ও দলবাজিতে; এ ক্ষেত্রে ফেনি-বগুড়া ও রংপুরিরাও কম যায়নি। তারা সবাই মুদ্রার এপিট-ওপিট, পার্থক্য খুব সামান্যই।

বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা দেওবন্দের সিলেবাসে পরিচালিত হয়, অধিকাংশ মানুষ এবং তারা নিজেরা মনে করে তারাই হক, বস্তুত তাদের সমস্যারও অন্ত নেই। সঠিকভাবে তাদের মাঝে কুরআন-হাদিসের চর্চা নেই, ফলে তারা কিচ্ছা-কাহিনী, বুজুর্গদের বাণী-মালফুজাত, কুসংস্কার ও জাল-দায়িফ হাদিসে আপাদমস্তক নিমজ্জিত। তারা ইসলামি আকিদা বুঝে না বললেই চলে, ফলে তাদের আকিদার ভ্রান্তিরও শেষ নেই। অজ্ঞতার বাহানায় কুরআন-হাদিস ত্যাগ করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। তারা হক্কানী পীর ও বাতিল পীর দু’ভাগে বিভক্ত, অথচ সব পীরই বাতিল।

কুরআন-সুন্নাহ ও সত্যের অতি নিকটবর্তী আহলে হাদিস, কিন্তু তারাও আহলে হাদিস নামে দলবাজিতে লিপ্ত। তারা দলবাজি বাদ দিয়ে যদি কুরআন, সুন্নাহ ও সহি আকিদা প্রচার করত, তাতেই উম্মতের মঙ্গল ছিল। অধিকন্তু তাদের ইলমও বর্তমান উচ্চস্বরে আমীন, বুকে হাত বাঁধা, পায়ে-পা মিলানো ও কাঁধে-কাঁধ মিলানোতে সীমাবদ্ধ, আকিদার ক্ষেত্রে তারাও দিনদিন মিসকিন হতে চলেছে, বরং কেউ পাক্কা মিসকিন বনে গেছে। তাদের বিপরীতে কতক সালাফী দলবাজি ও আহলে হাদিস নাম ত্যাগ করে, অনুরূপ কতক দেওন্দী দেওবন্দী নাম ত্যাগ করে নীরবচ্ছিন্নভাবে কুরআন ও সুন্নাহ বলে যাচ্ছেন, সঠিক আকিদা প্রচার করছেন ও বিশুদ্ধ আমলের দাওয়াত দিচ্ছেন, তারাই সঠিক কাজ করছেন।

তাই মুখে নয়, কার্যত কুরআন ও সুন্নার উপরে উঠে জানান দিতে হবে আমি মুসলিম। মুসলিম আমার ভাই, হোক সে পাকিস্তানী, ঈমান আমার ঐক্যের মাপকাঠি। কোনো কাফির আমার বন্ধু নয়, হোক সে হিন্দুস্থানী, তাকে আমি কোনোভাবে আমার দেশে কর্তৃত্ব করার সুযোগ দিতে পারি না, তবেই সত্যিকার মুসলিম। অন্যথায় নামাজ, রোজা, সদকা, যাকাত, হজ ও ইনশাআল্লাহ বলার কোনো মূল্য নেই, বাহ্যত মুসলিম হলেও প্রকৃত পক্ষে মুরতাদ-কাফির ও চিরজাহান্নামী। আল্লাহ আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দিন।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×