somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৭

১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় চারুলতা

অনেক দিন হয়ে গেল তুমি শাড়ি পরোনা।অথচও কত মায়াবতী লাগে তোমাকে এই পোশাক টাতে।মন হয় নন্দন কানন জড়িয়ে কোন লতা উঠে গেছে।আমি মুগ্ধ হয়ে চেয়ে রই কত শত ছবিযে আমি জায়গা দিয়েছি আমার মুঠোফোনে তা বলে শেষ করতে পারব না।এই ছবি গুলোই আমার জীবনে চলার রসদ।

তোমাকে এখন স্বপ্নে দেখি আমি, তোমাকে নিয়ে এখনও স্বপ্নে ঘুরতে যাই আমি আমাদের সেই কল্পপুরি দেশে ,তোমার সাথে বসে থাকা সেই সময় গুলো এখনও আমার প্রতিটি সেকেন্ডে মনে পড়ে,তার পর হঠাৎ ঘুম ভেঙ্গে যায়।তুমি জানো আজকাল আমার প্রায়ই মন খারাপ থাকে যখন হঠাৎ করে ঘুম ভেঙ্গে যায় আর মন সবথেকে ভাল হয় যখন ঘুমাতে যাই ভাবি এইতো আবার তোমাকে দেখতে পাবো আমার স্বপ্নে।

অন্ধকার ঘরে যখন তোমার মুখচ্ছবি ভেসে আসে এ চোখে নিজেকে পৃথিবীর সবথেকে সুখি মনে হয়,তোমার সেই লাবণ্যময় হাসির শব্দ এখনও আমার কানে বাজে ,শত শত কাচভাঙ্গার শব্দ সেই মায়ময় হাসির তার সাথে ভাঙ্গে হৃদয়।
তুমি জানো যখন প্রখর রোদে অপেক্ষায় বাস পাইনা এমন আমি মেজাজ খারাপ করি না,তোমার মায়াময় ছবিগুলো মুঠোফোনে দেখলে আমার মন ঠান্ডা হয়ে যায়।যখন গাড়ীতে হঠাৎ গ্যাস শেষ হয়ে যায়,ইচ্ছে করে ড্রাইভার কে ঝাড়ি দি কিন্তু তোমার চোখের গভীরতায় ডুব দিয়ে নিজেকে শীতল করি,অথচও আমি এমন ছিলাম না,হঠাৎ যখন কারেন্ট চলে যায় শত রাগ হলেও আমি তোমার মায়াময় ছবিদেখে সব ভুলে যাই।তুমিহীনা এমনই অপেক্ষায় কাটে প্রহর গুলো আমার।তুমি আমার স্বভাবে মিশে আছো আর আমি মিশতে চাই তোমার গরল নিঃস্বাসে।বলতে বাধা নাই তুমি আমার ডাল আলু এক লোকমা গরম ভাতে মিশে আছো।

তোমার মুখ থেকে বলা অথচও তাৎপর্যপূর্ন সেই মধুর শব্দগুলো আমি শুনতে চাই,যেন আজন্ম সেই সময়টা থেমে থাকে।আমি তোমার মাঝে ডুবে মরতে চাই এতটুকুই ইচ্ছে আমার।শতাব্দির পর শতাব্দি আমি তোমার হাতে হাত রেখে তোমার চোখে চোখ রেখে পথ চলতে চাই।গ্রহন করো আমায়।জানি কোন কিছুই সহজ নয় না তোমাকে পাওয়া না আজীবন কাটান।তবু আমি দধিচী হয়ে বুঁকের হাড় দিয়ে অস্ত্র তৈরী করে তোমাকে চাওয়ার সংগ্রাম করব। যতটাযোগ্য হলে একজীবন সহজে তোমার সাথে কাটান যায় নিজেকে ঠিক সেভাবেই তৈরী করছি।

তুমি শুধু এক জীবনে আমায় সহ্য করো।মানুষ তো কত কিছু সহ্য করে ৭১ এ কত মানুষ কত ত্যাগ করেছে কত কিছুর বিনিময়ে পেয়েছে এ জন্মভূমি।তুমি না হয় এতটুকু করলে।আমার পাগলামি বা প্যারা সহ্য করলে।কথা দিচ্ছি তোমার যদি সামান্য মন খরাপ হয় আমি সাম্রাজ্যবাদের বিরুদ্ধ যুদ্ধ ঘোষনা করব।একহাতে লড়ব সব অসম্ভবের বিরুদ্ধে তুমি শুধু তোমার হাতে হাত রেখে চলা সেই মুহূর্তগুলোতে আমার হাত ধরে পরম বিশ্বাসে পাশে থেকো,আমার তুমি হলে স্বর্গ ও চাই না।,মেয়ে সত্যিই তোমাকে আজো আমি ভালবাসি,কোন কারন ছাড়াই ভালবাসি পাগলের মত।শুধু শিশুর মত বলছি,অন্ন বস্ত্র হীন ভিক্ষুকের মত বলছি আমার চেয়েও ১০১ গুন পারফেক্ট কেউ চাইতে পারে,তুমি শুধু এক জীবন এই পাগলের সাথে কাটিয়ে দিয়ো প্লিজ।

বিশ্বাস করো তাহলে আজ থেকে ৫০ বছর পর নাতিপুতির কাছে বলার মত একটা গল্প পাবে।এক মায়াবতীর গল্প এক মেঘবালকের গল্প।
পুনশ্চ-খুব ভালবাসি।

নিজের যত্ন নিও,টেক কেয়ার টেক রেস্ট,রাত হয়েছে হাজার বছরের রাত,ঘুমতে যাও,তুমি মিশে আছো আমার সকলও বিশ্বাসে,হাজার রজনীর ভালবাসায়।
শুভরাত
এক মেঘবালক
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×