প্রেমপত্র-৮
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয়তমা রাজকুমারী,
প্রিয় বলি না তোমায় বলি প্রিয়তমা। আশা ছিলো তোমার সাথে কোন এক পাহাড় চূড়ায় ভরা পূর্ণিমার রাতে জোসনা বিলাস করতে করতে চিৎকার করে বলবো, "ভালোবাসি।" আর সেই শব্দটি সাতটি পাহাড় ঘুরে এসে সহস্র বার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে তোমার কাছে। আর তুমি মন্ত্রমুগ্ধের মতো শোনবে সেই ধ্বনি। আর প্রতিউত্তরে তুমিও বলবে, "ভালোবাসি। " অথচ আজ এই ভরা পূর্ণিমায় তুমি নাই। আর আমারো হলো না তোমার সাথে জোসনায় অবগাহন।
বন্ধুরা বলে, আমি নাকি এতবেশি ভালোবাসতে পারি যে,একদিনের জন্যেও নাকি আমার ভালোবাসার ভার বহন করার মতন কেউ নেই! তাই তুমি আসছো না। একবার এসে দেখিয়ে দাও ভালোবাসার এই ভার শুধু একদিন নয় আজীবন বহন করার ক্ষমতা তোমার আছে। এই পূর্ণিমায় না হয় নাই বা এলে। সামনের পূর্ণিমায় আসার নিমন্ত্রণ রইলো। যদি তাও না আসো তবে তার পরের পূর্ণিমায় নয়তো তার পরের। তবুও এসো। কথা দিলাম দুই পৃথিবী সমান ভালোবাসবো এর বেশি নয়।
ইতি,
ইডিপাস
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।
এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুন
বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি
বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন