somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৯৭

২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপর্না,
প্রতিদিন ভোর হয়ে যাচ্ছে, ভোরের সাথে সাথে মরে যাচ্ছে সেইসব কথা, যা তোমাকে ভোরেই বলা যায়।ধুলো জমা রাজপথে ভুল করা শপথ! আত্মার ফুঁৎকারে হিংসার মরিচগুড়ো,প্রতিশোধের টিয়ার,বারুদের গন্ধ,অথবা দ্রোহের চিৎকারে যদি গর্জে উঠে প্রান্তর,শ্লোগানে প্লাবনে ভেবে নিবো-তুমিই আমাকে ডাকছো,
মিছিলের সীমানায়।খসখসে বাস্তব,শ্রান্ত ঘাম-জলে ভিজে যাওয়া ইচ্ছা,
মেঘলা মনের ডানায় না ফেরা ঠিকানার চাওয়া, কিংবা অনেক হেঁটেও না পাওয়া পথ-যদি রঙধনু এঁকে দেয় শ্রাবনের আকাশ। কসম চান্দাদিঘী,সদ্য বিধবা বটতলা-আজন্ম সমান্তরাল বয়ে চলা,ওহে রেললাইন! ভেবে নিবো-তুমিই আমাকে ডাকছো,স্মৃতির আঙিনায়।
তুমি কি জানো হে সুপর্না,
টিএসসি তে যারা ফুল বিক্রি করে, বাচ্চা মানুষ। অথচ তারা বড় মানুষের দায়িত্ব পেটে নিয়ে ঘোরে, মাঝেমধ্যেই ফুল নিতে বলে। ফুল বেঁচে তারা ভাত খায়, এই দাবী আমাকে ফুল কেনায়। আমার ভালোলাগেনা ওদের এই দুঃখী দুঃখ। তোমাতে ফুল সুন্দর লাগে, এই কথাটাও ওরা বলুক। পৃথিবীটার আরো একটু সুন্দর চেহারা দেখি!
এই যে মেঘ মেঘ আকাশ, মেঘের অন্ধকার, বৃষ্টি প্রায়দিনই আসে, আমাদেরকে খুঁজেনা? আমি কিভাবে বৃষ্টির সন্ধ্যাগুলো কাটিয়েছি? এই প্রশ্নাত্মক বিষয়গুলো তুমি কিভাবে ব্যাখ্যা করবে?রিক্সার হুডগুলো শুধু হুড হয়েই আছে। বিদ্রোহের অস্ত্র হতে পারেনাই তোমার ঠোঁটাভাবে। রিক্সায় উঠলেই যে গন্ত্যবে পৌছে যাওয়ার তাড়া, পাশে বসে তোমাকেই শুষে নিতে হবে।রাজনৈতিক সমাবেশ কিংবা অপহরণের নাটক কেন্দ্রিক খবর গুলো নিয়ে ভাবতে ভালোলাগেনা। আমাদেরও কিছু সমাবেশ হওয়া উচিত, অপহৃত হওয়া উচিত কিছু হৃদস্পন্দন, এই ব্যাপারটাকে তুমি কিভাবে দ্যাখো?
হলের গেট সাড়ে ন'টায় বন্ধ হয়ে যাওয়া কতোটা দুঃখের, সেটা আমাকে বোঝাও। আমি এইসব প্রচলিত দুঃখ বুঝিনা।
সাধারণ সব রাস্তার একটু একটু আড়াল, কতোটা অসাধারণ হতে পারে, এই দীক্ষাটা তোমার কোথায় লুকানো? একটু দ্যাখাও!
দেশের অবস্থা ভালোনা। কেউ ভালোনেই। তুমি তাড়াতাড়ি চলে আসো।
সূপর্না ভুল ফুল বুননে-জোনাক মালা স্বপ্নের আকুতি,দুপুর না হতেই,সন্ধ্যার আঁধারে ঝরে যাওয়া গোধূলি বিকেল তার আঁতুড়ঘরে পুড়ে মরা বেঁচে থাকা-কান্নার রঙে ধুয়ে যাওয়া প্রেম,যদি আলো হাতে ফিরে আসে,এ আকাশ আঙিনায়। ভেবে নিবো,তুমিই আমাকে ডাকছো-শোকের মিছিল নয়,দ্রোহের প্রলয় মশালে সে আলোর দ্রোহে,নিষ্পাপ আকুতির কলিজার মতোপ্রনয়ের নৈবদ্যে মুগ্ধতায়,
অবেলার গোধূলি-আর তার ফিরে যাওয়া জোছনায়...!!!
আমি জানি সুপর্না, তোমার সাথে আমার শেষ পর্যন্ত হবে না কোন দিন। তবু ভাবতে ভালোবাসি, যদি হয়?
.
এভাবেই ভাবতে ভাবতে দিন চলে যায়, বছর গড়ায় বছরের মতন। ওদিকে আমরা শত শত কাজের ভিড়ে হারিয়ে যাই শালিকের বেশে। ঐ যে শালিক, যার কথা বলেছিলাম। পাখিটা শিল্পী হতে চেয়েছিল।
বিজ্ঞানীরা বলে, বিংশ শতাব্দীর সবচেয়ে বড় কুসংস্কারের নাম ভালোবাসা। সবই দেহতাত্ত্বিক লীলাখেলা। তুমি বল, আমার চোখে তুমি নাকি এক মাংসপিণ্ড ছাড়া আর কিছু নও।
.
হ্যাঁ, আমি বলি, কথা সত্য। আমার চোখে তুমি শুধু আমার হৃদয়ের মাংসপিণ্ড। প্রতি মুহূর্তে ধুকপুক করতে করতে জানিয়ে দাও, আমি আছি, তুমি আছো। আমি আছি, তুমি আছো।
.
আসলেই ভালোবাসি না। শুধু আক্ষেপ করি যদি পার্থক্যটুকু হতো আরেকটু কম, যদি আমার আরো কিছু থাকতো, যদিচ তোমার থাকতো কিছু কম। তবে হয়তো, হয়তো একদিন, আমরাও একদিন শালিকের মতো পাশাপাশি ডানা মেলে উড়তাম।
.
এগুলো ভাবতে ভালোবাসি। জানি, এগুলোর কোনটাই সত্য নয়, সবই মরীচিকা, অলস মস্তিষ্কের লীলাখেলা। কারণ তোমার আর আমার হবে না কোন দিন।
.
তবুও ভাবতে ভালোবাসি। তবুও দিন শেষে বিশ্বাস করি যে আলো আসবেই। বিশ্বাস করি যে হবে, হতেই হবে, যে কোন মূল্যে হবে, হওয়াবো, হওয়াতেই হবে,তুমি আমার।
পরিশেষে বলতে চাই,ঘুম ভাঙ্গা ফাগুনে ফিরে যাওয়া গোধূলী,
আদুরে টিএসসি,নীলক্ষেত আর আহ্লাদে লালবাগ মোড়,যদি ছায়া হয়ে ফিরে আসে এ আঁধার আঙিনায় ;ভেবে নিবো,তুমিই আমাকে ডাকছো-
ভোরের কুয়াশায়।ইতি আমি ভালোনেই। তুমি তাড়াতাড়ি চলে আসো।
তোমার
বদ্ধ পাগল
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×