হঠাৎ করেই মনে পড়ে যায়
যেমনি হঠাৎ আমাদের দেখা
যেমনি হঠাৎ একদিন আমার হাতটি ধরে বল্লে,ভালবাসি।
যেমনি হঠাৎ করে খিলখিলিয়ে হাসতে
আবার হঠাৎ করেই কেঁেদ বুক ভাসাতে ।
যেমনি হঠাৎ আমার কোলে মাথা রেখে
চোখ বুজে নিষ্পাপতার ছবি অাঁকতে।
আজও জানিনা কেন
ব্যতিক্রম উপভোগের নেশায় হঠাৎ করেই
আরেক জনের হাত ধরলে।
তাই এখনো হঠাৎই তোমাকে মনে পড়ে যায়,
যেমন হঠাৎ তোমার আগমন,
আবার সেই হঠাৎই তোমার প্রস্থান।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


