চাহিয়াছিলা জোর হস্তে তুলিয়া দিবা প্রসাদ।
সহসাই আমি চমকি
মাথা ঝাকাইয়া উঠি ক্রোধে।
যতটা যতনে উপড়িলা শেকড়,
নিংড়িলে যা এতটাই কচি চারা।
অবুঝ মনে মিটাতে পিয়াস
যে পাত্র লইয়াছিলাম টানি,
কিছুকাল বাদে বিষ যনত্রনায়
উগড়িল সে সব দামী দামী।
কাঙ্খিত লহরী সবাই কি পায়?
পারে কি হারাতে তারই মূর্ছনায়?
আমি সাধিয়া সে সুর
ছন্দ বিবাগী বনি হেথা সেথা ফিরি,
বিষ কাটায় বিদ্ধ হয়ি
সে সুর দিলাম ছাড়ি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

