সময় মুছিয়া ফেলে সব এসে
সময়ের হাত
সেীন্র্দেযরে করেনা আঘাত
মানুষের মনে
যে সেীন্র্দয জন্ম লয়
শুকনো পাতার মতো ঝরে নাকো বনে
ঝরে নাকো বনে।
নক্ষত্রও নিবে যায়-মুছে যায় পৃথিবীর পুরাতন পথ
শেষ হয়-কমলার ফুল,বন,বনের পর্বত
মানুষের মনে
সে সেীন্র্দয জন্ম লয়
শুকনো পাতার মতো ঝরে নাকো বনে
ঝরে নাকো বনে।
(কবিতার অংশটুকু জীবনানন্দ দাশের একটি কবিতার।কবিতার নামটা জানা নেই।উল্লেখিত কবিতার অংশটুকু আমার খুবই ভাল লাগে।)
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

