একদা এমনই বাদল শেষের রাতে
মনে হয় যেন শত জনমের আগে
সে এসে সহসা হাত রেখে ছিল হাতে,
চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে।
সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া
মেতেছিল তার চিকুরের পাকা ধানে,
অনাদি যুগের যত চাওয়া,যত পাওয়া
খুজেছিল তার আনত দিঠির মানে।
একটি কথা দ্্বিধা থর থর চুড়ে
ভর করেছিল সাতটি অমরাবতী।
(কবিতাংশটি সুধীন্দ্রনাথ দত্ত এর লেখা,এবং আমার খুবই প্রিয়।)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



